Friday, April 3, 2026

Vote: ভুল ভোটদান: তৃণমূলের ভোটে জিতলেন বিজেপি প্রার্থী!

Date:

Share post:

তৃণমূলের ভোটে জিতলেন বিজেপি (Bjp) প্রার্থী! শুনতে অবাক লাগলেও এই ঘটনাই ঘটেছে মুর্শিদাবাদের (Murshidabad) ফরাক্কার বেওয়া-২ গ্রাম পঞ্চায়েতে। ওই পঞ্চায়েতের কংগ্রেস (Congress) ও সিপিআইএমের (Cpim)সদস্যরা শাসকদলে যোগ দেওয়ায় সংখ্যাগরিষ্ঠ হয় তৃণমূল (Tmc)। ফলে, বিজেপি-র উপপ্রধান অনিতা মণ্ডলের বিরুদ্ধে অনাস্থা নিয়ে আসা হয়। শুক্রবার, প্রিসাইডিং অফিসারের উপস্থিতিতে হয় অনাস্থা ভোট। ছিলেন তৃণমূলের চার ও বিজেপি-র দুজন সদস্য-সহ মোট ১০ জন। কিন্তু বিপত্তি হয় ভোট গ্রহণের সময়। তৃণমূলের দুই সদস্য ভুল করে অনিতাকেই ভোট দিয়ে দেন। বাকি দু’জন ইচ্ছে করেই দিয়েছেন বলে অভিযোগ।

আতাউর শেখকে উপপ্রধান চেয়েছিল তৃণমূল। কিন্তু উপপ্রধান থেকে যান বিজেপি-র অনিতা। অনেকেরই অভিযোগ ভুল করে নয়, ইচ্ছে করেই অনিতাকে ভোট দিয়েছেন দুজন। কারণ যাই হোক, ঘটনার আকস্মিকতায় হতবাক স্থানীয়রা।

আরও পড়ুন:প্রয়াত চন্দননগরের বিজেপি প্রার্থী গোকুল পাল

Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...