Tuesday, June 23, 2026

Priyanka Chopra:মা হলেও এখনও হাসপাতালেই থাকতে হবে প্রিয়াঙ্কা-নিকের সন্তানকে

Date:

Share post:

মা হওয়ার খবর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছিলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। কিন্তু এখনও সদ্যোজাতকে বাড়িতে আনতে পারবেন না প্রিয়াঙ্কা এবং নিক জোনাস। আরও বেশ কিছুদিন হাসপাতালেই কাটাতে হবে প্রিয়াঙ্কা-নিকের একরত্তিকে। কিন্তু কেন?

আরও পড়ুন:Priyanka Chopra: মধ্যরাতে খুশির খবর শোনালেন প্রিয়াঙ্কা- নিক

জানা গিয়েছে, নির্দিষ্ট সময়ের ১২ সপ্তাহ আগেই সন্তানের জন্ম দিয়েছেন সারোগেট মা।ফলে চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হবে তারকা কন্যাকে।

মধ্যরাতে নিজের ইনস্টাগ্রামে মা হওয়ার খুশির খবর ভাগ করে নেন অভিনেত্রী। ইনস্টাগ্রামে প্রিয়াঙ্কা জানিয়েছেন, সারোগেসির মাধ্যমে সন্তান এসেছে তাঁদের কোলে। সবার আশীর্বাদ প্রার্থনা করেছেন এই তারকা দম্পতি। একই সঙ্গে অনুরোধ করেন আপাতত তাঁদের ব্যক্তিগত জীবন নিয়ে যেন অযথা কৌতূহল না দেখানো হয়। সুস্থ, সুন্দর সন্তান আসুক তাঁদের দাম্পত্যে।

হলিউডে একাধিক প্রজেক্টের শ্যুটিংয়ে ব্যস্ত রয়েছেন প্রিয়াঙ্কা।তবে আপাতত সন্তানের মায়ের দায়িত্বই পালন করবেন তিনি।তাই বেশ কিছু বড় প্রজেক্টের শ্যুটিং অভিনেত্রী পিছিয়েছেন বলেই খবর।এই বছরই বলিউডেও ফেরার কথা ছিল প্রিয়াঙ্কার।ফারহান আখতারের ছবি ‘জি লে জারা’-তে মুখ্য ভূমিকায় আলিয়া,ক্যাটরিনার সঙ্গে রয়েছেন প্রিয়াঙ্কাও।তবে মা হওয়ার জন্য বেশ কিছুমাস দেশে ফিরতে পারবেন না তিনি।তাই পিছোতে পারে ‘জি লে জারা’-র শ্যুটিং বলে মনে করা হচ্ছে।

Related articles

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...