Thursday, April 9, 2026

Accident: রাতের কলকাতায় জোড়া দুর্ঘটনা! যাদবপুরের পর দুর্ঘটনা গোলপার্কেও

Date:

Share post:

রাতের কলকাতায় বাড়ছে গাড়ির গতি। যাদবপুরের পর এ বার ঘটনাস্থল গোলপার্ক। অন্য রাজ্যের নম্বর প্লেট লাগানো একটি স্করপিয়ো নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে রাস্তার পাশের পাঁচটি দোকানে। তবে হতাহতের কোনও খবর নেই।

আরও পড়ুন:যাদবপুরে দুরন্ত গাড়ির ধাক্কায় মৃত এক পথচারী; আশঙ্কাজনক ৬ জন হাসপাতালে

জানা গেছে, রাত ১১টা ১৫ মিনিট নাগাদ গোলপার্ক থেকে ঢাকুরিয়ার দিকে গাড়িটি যাচ্ছিল। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তার ধারে বেশকিছু দোকানে ধাক্কা মারে। পাশে দাঁড়িয়ে থাকা বেশ কিছু মানুষ ছিল। তবে কেউ আহত হননি। গাড়িটি নিয়ে দু’জন পালিয়ে গিয়েছেন বলে জানা গিয়েছে। তবে দু’জনকে আটকও করেছে পুলিশ।

গাড়িটিতে নীল বাতি লাগানো ছিল বলে খবর। ভারত সরকারের স্টিকারও লাগানো ছিল। গাড়িটিতে লাগানো নম্বর প্লেটটি ঝাড়খণ্ডের।

রাতের কলকাতার নিত্যদিন দুর্ঘটনা ঘটার খবর উঠছে। বিশেষত রাতে গাড়ির বেপরোয়া গতি চিন্তার বিষয় হয়ে উঠেছে প্রশাসনের কাছে।

Related articles

প্রয়াত আবু হাসেম খান চৌধুরি: মালদহ কংগ্রেসে যুগের অবসান

শারীরিক কারণে সাম্প্রতিক প্রত্যক্ষ রাজনীতিতে না থাকলেও তাঁর উপস্থিতি ছায়ার মতো অনুসরণ করত মালদহের রাজনীতিকে। সেই আবু হাসেম...

IPL: বরুণ-নারিনকে নিয়ে জারি উদ্বেগ, কেকেআর-লখনউ ম্যাচে ভিলেন হবে বৃষ্টি?

প্রথম দুই ম্যাচে হার। বৃষ্টির কারণে পাঞ্জাব কিংস ম্যাচ থেকে ১ পয়েন্ট ঘরে ঢুকেছে। এই পরিস্থিতিতে  বৃহস্পতিবার আইপিএলে...

নেই বাড়ি-গাড়ি: রাজ্যের মুখ্যমন্ত্রীর মোট সম্পত্তি ১৫ লক্ষ

তিনি দাবি করেন, রাস্তা থেকে লড়াই করে বর্তমানে যে জায়গায় তিনি এসেছেন, তা অর্জন করেছেন বলে। যে কোনও...

পড়ুয়াদের পোশাক-জুতোর গুণগত মানে কড়া নজর! আচমকা পরিদর্শনে নামছে বিকাশ ভবন 

রাজ্যের সরকারি ও সরকার পোষিত স্কুলগুলিতে পড়ুয়াদের দেওয়া পোশাক, জুতো ও স্কুল ব্যাগের গুণগত মান নিয়ে কোনও আপস...