Saturday, April 4, 2026

Virat Kohli: প্রকাশ‍্যে বিরাট কন‍্যা, কোহলির অর্ধশতরান পূরণ করতেই ক‍্যামেরাবন্দি ভামিকা

Date:

Share post:

প্রকাশ‍্যে বিরাট কন‍্যা। বাবা বিরাট কোহলির ( Virat kohli) খেলা দেখতে মা অনুষ্কা শর্মার ( Anushka Sharma) সঙ্গে দেখা গেল কন‍্যা ভামিকাকে ( Vamika)। এই প্রথমবার প্রকাশ্যে দেখা গেল বিরাট কোহলির মেয়েকে। রবিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় এক দিনের ম্যাচে কোহলির অর্ধশতরান পূরণ করার পরেই তাকে দেখা যায়। গ্যালারিতে অনুষ্কা শর্মার কোলে ছিল ভামিকা।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় একদিনের ম‍্যাচে ৬৫ রান করেন বিরাট। ভারতের ইনিংসের ২৫তম ওভারের পঞ্চম বলে অ্যান্ডিল ফেলুকায়োকে ড্রাইভ করে ৬৩ বলে নিজের অর্ধশতরান পূরণ করেন কোহলি। এর পরেই গ্যালারির দিকে তাকিয়ে ব্যাট তুলে কিছু একটা ইশারা করতে থাকেন বিরাট। ক্যামেরা তখন ধরে গ্যালারিতে বসে থাকা অনুষ্কাকে। তাঁর কোলেই ছিল ভামিকা। মেয়েকে চুমু খেয়ে কোহলির দিকে আঙুল দেখিয়ে তিনি বলতে থাকেন, “দেখো পাপা, পাপা।” আর নিমিষেই ভাইরাল সেই ভিডিও। মন কেড়েছে নেটিজেনদের।

এর আগে ভামিকাকে প্রকাশ্যে আসতে দেখা যায়নি। দক্ষিণ আফ্রিকা উড়ে যাওয়ার আগে কিছু সংবাদমাধ্যম অনুষ্কার কোলে থাকা ভামিকার ছবি তোলার চেষ্টা করলে, কোহলি এবং অনুষ্কা দু’জনেই সোশ্যাল মিডিয়ায় বিবৃতি জারি করে সাংবাদিকদের অনুরোধ করেছিলেন ছবি প্রকাশ্যে না আনতে।

আরও পড়ুন:India Team: এএফসি মহিলা এশিয়ান কাপে বড় ধাক্কা ভারতীয় দলে, করোনায় আক্রান্ত ১৩ জন ফুটবলার

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...