Saturday, March 14, 2026

স্কুল খোলার বিষয়ে সিদ্ধান্ত জানাবেন মুখ্যমন্ত্রী, ‘পাড়ায় শিক্ষালয়’-র সূচনায় বললেন ব্রাত্য

Date:

Share post:

করোনাকালে দীর্ঘদিন বন্ধ স্কুল। এই পরিস্থিতিতে সবার পক্ষে অনলাইন ক্লাস (Online Class) করা সম্ভব হচ্ছে না। সমস্যা সমাধানে নতুন প্রকল্প চালু করল রাজ্য সরকার ‘পাড়ায় শিক্ষালয়’। ৭ ফ্রেব্রুয়ারি থেকে এই প্রকল্প শুরু হচ্ছে। প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত এই প্রকল্প চলবে। সোমবার, সাংবাদিক বৈঠকে এই ঘোষণা করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। শিক্ষামন্ত্রী বলেন, রাজ্য সরকার স্কুল খোলারই পক্ষে। এই বিষয়ে সিদ্ধান্ত জানাবেন মুখ্যমন্ত্রী।

‘পাড়ায় শিক্ষালয়’ প্রসঙ্গে ব্রাত্য বসু জানান, স্কুলের (School) সময়সূচি মেনেই এখানে পঠনপাঠন হবে। দু’লক্ষ শিক্ষক-শিক্ষিকা, ১২ হাজার প্রধান শিক্ষককে এই প্রকল্পের বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ৫০,১৫৯টি প্রাথমিক বিদ্যালয় ও ১৫৫৯৯ টি শিশু শিক্ষা কেন্দ্রের প্রায় দু লক্ষ শিক্ষক শিক্ষিকা এই উদ্যোগে সামিল হবেন।
৬০৫২৬৮২ পড়ুয়া শিক্ষা লাভ করবে। বেসরকারি বিভিন্ন স্কুল চাইলে এতে সামিল হতে পারে বলে জানান শিক্ষামন্ত্রী৷

আরও পড়ুন-ANUBRATA : ‘চড়াম চড়াম’- ‘জয়ঢাক’ -‘গুড়-বাতাসা’  অনুব্রতকে অবিকল নকল করলেন কৌতুকশিল্পী !  

একনজরে দেখে নিন শিক্ষা দফতরের নির্দেশিকা:

ব্রাত্য বলেন, ধাপে ধাপে স্কুল খোলা হবে৷ এ বিষয়ে রাজ্য সরকার যথেষ্ট গুরুত্ব দিয়ে ভাবছে। তবে, তার আগে বিস্তারিত সমীক্ষা করা হচ্ছে। প্রতিটি পড়ুয়ার সুরক্ষার কথা মাথায় রেখেই স্কুল খুলতে চায় শিক্ষা দফতর৷ কবে স্কুল খোলা হবে সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। তিনি এ বিষয়ে ঘোষণা করবেন বলে জানান শিক্ষামন্ত্রী।

 

spot_img

Related articles

রমজান মাসে কেন প্রাতরাশ? রাষ্ট্রপতির আমন্ত্রণ বয়কট তৃণমূলের 

পবিত্র রমজান মাসে রাষ্ট্রপতি ভবনের প্রাতরাশের আমন্ত্রণ! কেন উপবাসের মাসে সকালবেলা এই ভোজের আয়োজন করা হল, সেই প্রশ্ন...

নতুন করে বাদ ৭ লক্ষ! চলতি সপ্তাহেও আসছে না সাপ্লিমেন্টারি তালিকা

সুপ্রিম কোর্টের নির্দেশে বাংলার এসআইআর প্রক্রিয়ার বাকি সব কাজ এখন রাজ্য ও ভিন রাজ্যের বিচারবিভাগীয় আধিকারিকদেরই (Judicial Officer)...

মধ্যরাত থেকে বিমানের ভাড়া কত বাড়ছে: তালিকা প্রকাশ ইন্ডিগোর

পশ্চিম এশিয়ায় যুদ্ধের জেরে দেশীয় বিমান সংস্থাগুলি যে বিমান ভাড়া বাড়াতে চলেছে, তা আগেই ঘোষণা করা হয়েছিল। সেই...

এসআইআরের চাপে ফের মৃত্যু, কালিয়াচকে প্রাণ গেল স্কুলশিক্ষকের 

এসআইআর বা ভোটার তালিকা সংশোধনের চাপের মুখে রাজ্যে ফের এক বিএলও-র মৃত্যু। শুক্রবার ভোরে মালদহের কালিয়াচকের সুজাপুরে আবুল...