Thursday, June 25, 2026

Corona Update: স্বস্তি দিয়ে রাজ্যে একধাক্কায় অনেকটাই কমল দৈনিক করোনা সংক্রমণ

Date:

Share post:

রাজ্যে একধাক্কায় অনেকটাই কমল দৈনিক সংক্রমণ। স্বস্তি দিয়ে রবিবারের পর সোমবারেও নিম্নমুখী রাজ্যের করোনা সংক্রমণের গ্রাফ। সেই সঙ্গে কমল পজিটিভিটি রেটও। সোমবার রাজ্যের দৈনিক করোনা সংক্রমণ নেমে এলো ৫ হাজারের নীচে।

শনিবারের স্বাস্থ্য দফতরের কোভিড বুলেটিন বলছে, রাজ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৫৪৬ জন। এই সময়ে মৃত্যু হয়েছে ৩৭ জন রোগীর। সুস্থ হয়েছেন ২০,১৫৭ জন। এই নিয়ে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৯ লক্ষ ৬৯ হাজার ৭৯১ জন। পাশাপাশি, এপর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৮ লক্ষ ৫৪ হাজার ৮৮১ জন। মোট মৃত্যুর সংখ্যা ২০ হাজার ১৫৭ জন। অন্যদিকে, বর্তমানে রা‌জ্যে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৯৪ হাজার ৫৩৫ জন।

আক্রান্তদের মধ্যে ৬৭৮ জন উত্তর ২৪ পরগনার। অর্থাৎ দৈনিক সংক্রমণের নিরিখে দীর্ঘদিন পর ফের প্রথমে উঠে এল ওই জেলা। আগের দিনের তুলনায় বেশ খানিকটা কমেছে সংক্রমণ। দ্বিতীয় স্থানে কলকাতা। একদিনে আক্রান্ত সেখানকার ৪৯৬ জন। দৈনিক সংক্রমণের নিরিখে ফের তৃতীয় স্থানে বীরভূম। একদিনে ওই জেলায় নতুন করে সংক্রমিত ৩০০ জন। চতুর্থ স্থানে জলপাইগুড়ি। সেখানে একদিনে সংক্রমিত ২৯৫ জন।

রাজ্যে করোনার দৈনিক সংক্রমণে শীর্ষে সেই কলকাতা। ২৪ ঘণ্টায় দৈনিক আক্রান্ত হয়েছেন ২,১৫৪ জন। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৪ জনের। এরপরেই রয়েছে উত্তর ২৪ পরগনা। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন এই জেলায় ১,৭৯৮ জন। মৃত্যু হয়েছে ৮ জনের। এছাড়া হাওড়া, হুগলি এবং দক্ষিণ ২৪ পরগনা নিয়েও উদ্বেগের কারণ রয়ে গিয়েছে।

আরও পড়ুন-Prashant Kishor: ২০২৪-এ কি বিজেপি ক্ষমতায় থাকবে? সম্ভাবনা উড়িয়ে কী বললেন পিকে?

Related articles

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...