Saturday, April 4, 2026

Carona: রাজ্যে দৈনিক আক্রান্ত কমছে, পাল্লা দিয়ে বাড়ছে সুস্থতার সংখ্যা

Date:

Share post:

রাজ্যে কড়া বিধিনিষেধ চলছে। তার সুফলও মিলছে হাতেনাতে। ধীরে ধীরে কমছে দৈনিক সংক্রমণ । বঙ্গে সংক্রমণের হারও নিম্নমুখী। একদিকে দৈনিক আক্রান্ত যেমন কমছে, তেমনই পাল্লা দিয়ে বাড়ছে সুস্থতার সংখ্যা। এই দুইয়ের ফলে সক্রিয় রোগীর সংখ্যাও কমছে।

তবে উদ্বেগ বাড়াচ্ছে দৈনিক মৃত্যু। একটানা বেশ কয়েকদিন ধরেই দৈনিক মৃত্যু ৩০-এর উপর ঘোরাফেরা করছে।

রবিবার স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলায় ৬ হাজার ৯৮০ জন করোনা আক্রান্ত হয়েছেন৷ টেস্ট হয়েছে ৭৩ হাজার ২১৪টি। সংক্রমণের হার ৯.৫৩ শতাংশ৷ গত ২৪ ঘণ্টায় রাজ্যে ৩৬ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে৷

এখনও পর্যন্ত রাজ্যে করোনায় মৃতের সংখ্যা ২০ হাজার ৩৩৮। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২০ হাজার ৪১৮ জন।এখনও পর্যন্ত বাংলায় করোনামুক্ত হয়েছেন ১৮ লক্ষ ৩৪  হাজার ৭২৪ জন। সুস্থতার হার ৯৩.৩৬ শতাংশ।

কলকাতায় একদিনে ৯৭৩ জন করোনা আক্রান্ত হয়েছেন। মারা গিয়েছেন ১০ জন। আক্রান্তের নিরিখে কলকাতার পরেই রয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানে একদিনে ৯৬০ জন করোনা আক্রান্ত হয়েছেন। করোনা আক্রান্ত হয়ে এই জেলায় মৃত্যু হয়েছে আরও ৫ জনের। এরপরেই রয়েছে দক্ষিণ ২৪ পরগনা জেলা৷ এই জেলায় ২৪ ঘণ্টায় ৪৮৪ জন করোনা আক্রান্ত হয়েছেন।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...