Wednesday, June 3, 2026

“একজন সাধু কখনও মুখ্যমন্ত্রী হতে পারেন না,” যোগীকে কটাক্ষ অভিমুক্তেশ্বরানন্দের

Date:

Share post:

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে প্রকাশ্যে কটাক্ষ করলেন, শঙ্করাচার্য স্বামী স্বরূপানন্দ সরস্বতীর প্রতিনিধি স্বামী অভিমুক্তেশ্বরানন্দ। সোমবার উত্তরপ্রদেশের প্রয়াগরাজের মাঘ মেলায় তিনি জানান, “একজন সাধু কখনও মুখ্যমন্ত্রী হতে পারেন না।” বরং তিনি প্রশ্ন তোলেন, একজন ব্যক্তি যখন সাংবিধানিক পদে বসেন, তখন তাকে ধর্মনিরপেক্ষতার শপথ নিতে হয়, এমন অবস্থায় সেই ব্যক্তি কীভাবে ধার্মিক থাকবেন?
অভিমুক্তেশ্বরানন্দর মতে, একজন ব্যক্তি একসাথে দুটি শপথ নিতে পারেন না। একজন সাধু একজন মহন্ত হতে পারেন কিন্তু তিনি একজন সাধু থাকা অবস্থায় মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী হতে পারেন না।তাঁর কথায়, খিলাফতের এই কাজটি মুসলমানদের মধ্যে করা হয়, যেখানে ধর্মীয় নেতারা রাজা হতে পারেন বা ক্ষমতার উচ্চআসনে বসতে পারেন।প্রসঙ্গত, আগামী বিধানসভা নির্বাচনে গোরক্ষনাথ মঠের প্রাক্তন অধ্যক্ষ যোগী আদিত্যনাথের বিধানসভা ভোটে লড়ার প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করেন স্বামী অভিমুক্তেশ্বরানন্দ।
তাঁর কথায়, জনগণের উচিত সঠিক লোক এবং সঠিক দলকে বেছে নেওয়া, যাতে সরকার গঠনের পর তাদের অনুশোচনায় পড়তে না হয়। ধর্মের ক্ষেত্রে রাজনৈতিক নেতাদের হস্তক্ষেপ প্রসঙ্গে প্রকাশ্যেই ক্ষোভপ্রকাশ করেন তিনি। তাঁর অভিযোগ, সব রাজনৈতিক দলই ধর্মের ক্ষেত্রে হস্তক্ষেপ করছে। কোনো দল এগিয়ে আবার কেউ পেছনে। এখন বিষয়টি এমন পর্যায়ে চলে গেছে যে, শুধু ধর্মপ্রাণ মানুষের সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নেই।
নাম না করে বিজেপিকে খোঁচা দিয়ে তিনি বলেন, রাজনৈতিক দলগুলো তাদের কথা বলার জন্য নিজেদের লোকদের ধর্মীয় স্থানে বসিয়ে দিচ্ছে। দেশে কিছু লোক আছে যারা ধর্মীয় গুরুদের অনুসরণ করে তাদের ভাষায় কথা বলতে চায়। প্রসঙ্গত, গোরক্ষনাথ মঠ এক শতাব্দীরও বেশি সময় ধরে রাজনৈতিক বিষয়ে জড়িত।মহন্ত দিগ্বিজয় নাথ ১৯২১ সালে প্রথম কংগ্রেসে যোগদান করেছিলেন ।

Related articles

স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ আদালতের 

স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন এতদিনেও...

গৌরী স্প্র্যাটের সঙ্গে বৈবাহিক জীবন শুরু আমিরের?

ফের সংবাদ শিরোনামে আমির খানকে ব্যক্তিগত জীবন! গৌরী স্প্র্যাটের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন নতুন নয় একেবারেই, কিন্তু...

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

CFL: বাগানের অনুশীলনে আইএসএল দলের ফুটবলার, অসন্তুষ্ট বাস্তব

বুধবার থেকে কলকাতা লিগের(CFL) প্রস্তুতি শুরু করল মোহবাগান(Mohun bagan)। কোচ বাস্তব রায়ের অধীনে অনুশীলন শুরু হল। মোহনবাগান অনুশীলনে...