Saturday, June 27, 2026

Raj Chakraborty: টিটাগড়ে রাজ চক্রবর্তীর ওপর হামলা, অল্পের জন্য রক্ষা পেলেন বিধায়ক

Date:

Share post:

বারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তীর (Raj Chakraborty) ওপর হামলার অভিযোগ। মঙ্গলবার টিটাগড় বড়ো মসজিদের কাছে দলীয় কর্মসূচিতে যোগ দিয়েছিলেন বিধায়ক রাজ চক্রবর্তী। সেখানেই তার ওপর হামলা চালানোর অভিযোগ উঠেছে একদল দুষ্কৃতীদের বিরুদ্ধে।

স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার টিটাগড়ের বড়ো মসজিদের কাছে দলীয় কর্মসূচিতে যোগ দিয়েছিলেন বিধায়ক রাজ চক্রবর্তী। সেখান থেকে বেরিয়ে আরও একটি অনুষ্ঠানে যাওয়ার সময় তার ওপর হামলা চালায় একদল দুষ্কৃতী। কিন্তু তাঁর নিরাপত্তারক্ষী থাকার কারণে দুষ্কৃতীরা রাজ চক্রবর্তীর ওপর হামলা চালাতে ব্যর্থ হয়, এরপর দুষ্কৃতীরা তাঁর নিরাপত্তারক্ষীদের ওপর হামলা করে। তৎক্ষণাৎ তৃণমূল কর্মীরা জড়ো হলে একটুর জন্য প্রাণে বাঁচেন বিধায়ক রাজ চক্রবর্তী। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় ওই এলাকায়।

এরপরই এ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন ব্যারাকপুর পুলিশ কমিশনার মানস কুমার ভার্মা, ব্যারাকপুর পুলিশ কমিশনার জয়েন্ট অজয় ঠাকুর, খড়দা থানার ভারপ্রাপ্ত আধিকারিক। এর পরেই সেখানে উপস্থিত হন বিধায়ক সুবোধ অধিকারী, নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক, কামারহাটির বিধায়ক মদন মিত্র।

আরও পড়ুন- পদ্মভূষণে সম্মানিত হলেন দেবেন্দ্র ঝাঝারিয়া, পদ্মশ্রীর জন্য মনোনীত হলেন নীরজ চোপড়া

Related articles

২৪ ঘণ্টায় চারবার ভূমিকম্প পাকিস্তানে! আফটার শকের সতর্কতা জারি 

মাত্র চব্বিশ ঘণ্টার মধ্যে চারবার কেঁপে উঠল পাকিস্তান (Earthquake in Pakistan)! শনিবার সকালের শক্তিশালী কম্পনের জেরে আতঙ্কিত সাধারণ...

উরুগুয়েকে হারিয়ে নকআউটে স্পেন 

ফিফা বিশ্বকাপে (Fifa Football WC) শনিবার অ্যালেক্স বায়নার গোলে উরুগুয়েকে হারিয়ে রাউন্ড অফ ৩২ এ পৌঁছে গেল স্পেন...

তারাতলা বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৭, আজও চলছে উদ্ধারকাজ 

তারাতলার গোডাউন বিপর্যয়ের (Taratala Godown Disaster) মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৭। শুক্রবার রাতে বিহারের মুঙ্গারের বাসিন্দা শিরচন কুমারের...

এনসিইআরটির পাঠ্য বইতে এবার ‘SIR’, নিন্দায় সরব তৃণমূল কংগ্রেস 

একের পর এক পরিবর্তন! এবার এনসিইআরটি–র (NCRT ) নবম শ্রেণির সোশ্যাল সায়েন্সের পাঠ্য বইতে যুক্ত হল ‘এসআইআর’। ভোটার...