Sunday, June 21, 2026

জয়প্রকাশ-রীতেশ ইস্যুতে মুখে কুলুপ দিলীপের

Date:

Share post:

তিনি এখন আর রাজ্য বিজেপির রাজ্য সভাপতি নন৷ তাই জয়প্রকাশ মজুমদার (Jay Prakash Majumdar) এবং রীতেশ তিওয়ারির (Ritesh Tiwari) সাসপেনশন নিয়ে তাঁর বিশেষ কিছু বলার নেই৷ সরাসরি তিনি বল ঠেলে দিলেন দায়িত্বে থাকা নেতাদের কোর্টে৷ অতীতে নানা ইস্যুতে বেফাঁস মন্তব্য করে দলকে বেকায়দায় ফেলে দেওয়া দিলীপ ঘোষ (BJP MP Dilip Ghosh) বিজেপির এমন কঠিন পরিস্থিতিতে আগ বাড়িয়ে কিছু বলতে চান না৷
সম্প্রতি বিজেপির রাজ্য পদাধিকারীদের কমিটি ঘোষণা করা হয়েছে৷ ওই কমিটি থেকে ছেঁটে ফেলা হয়েছে দলের পুরনো নেতাদের৷ এরপর থেকেই বিজেপির অন্দরে কার্যত যুদ্ধের দামামা বেজে গিয়েছে৷ শান্তনু ঠাকুরের নেতৃত্বে জোট বাঁধেন কমিটি থেকে বাদ পড়া নেতারা৷ এই আবহে দলবিরোধী কাজের অভিযোগে রীতেশ তিওয়ারি এবং জয়প্রকাশ মজুমদারকে প্রথমে শো-কজ ও পরে সাময়িক বরখাস্ত করে বিজেপি৷

মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে চাঁচাছোলা ভাষায় দলের বর্তমান নেতৃত্বকে সরাসরি কাঠগড়ায় তোলেন৷এই বিষয়ে দিলীপ ঘোষ বলেন, বিষয়টির দায়িত্বে যাঁরা রয়েছেন তাঁরা দেখবেন৷ আমি এর মধ্যে নেই৷ যাঁরা যোগ্য স্থান পাননি বলে হতাশা প্রকাশ করছেন তাদের জন্য দলে বলার জায়গা রয়েছে৷ সেখানে না বলে সোশ্যাল মিডিয়া বা সংবাদ মাধ্যমে বলে কোনও লাভ হবে না৷

 

Related articles

সামুদ্রিক শক্তিবৃদ্ধিতে দিশা দেখাচ্ছে দেশ, আত্মনির্ভর ভারতে পশ্চিমবঙ্গের ভূমিকা নিয়ে বার্তা প্রধানমন্ত্রীর

ভারতীয় পুনর্জাগরণে গতি দেখিয়েছে পশ্চিমবঙ্গ। তাই আন্তর্জাতিক যোগ দিবসের (International Yoga Day) দিন বাংলার ভূমি থেকেই দেশের সবচেয়ে...

জলপথে ভারতের শক্তি বৃদ্ধি, কলকাতা থেকে ৩ যুদ্ধজাহাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর 

যোগ দিবসের সকালে কলকাতার গার্ডেনরিচের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর (SMPK) থেকে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি তিন যুদ্ধজাহাজের উদ্বোধন (Inauguration...

নিটের দিন উদ্ধার গাজিয়াবাদের পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ!

ফের দেশজুড়ে নিট (NEET)। প্রশ্নপত্র ফাঁস বিতর্কে জেরে রবিবার ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা হতে চলেছে বসছে ২২ লক্ষ পড়ুয়া...

যোগ দিবসে কলকাতার একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

আন্তর্জাতিক যোগ দিবসের কর্মসূচির (International Yoga Day Program) জন্য শনিবার থেকেই যান চলাচল নিয়ন্ত্রণ করা শুরু হয়েছে মহানগরীর...