Saturday, June 27, 2026

Surajit Sengupta: বাইপাপের মাধ্যমে উচ্চমাত্রায় অক্সিজেন দেওয়া হচ্ছে সুরজিৎ সেনগুপ্তকে

Date:

Share post:

সঙ্কটজনক অবস্থা কাটেনি প্রাক্তন ফুটবলার সুরজিৎ সেনগুপ্তের ( Surajit Sengupta)। গত সোমবার করোনায় (Corona) আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। বাইপাপ সাপোর্টের সাহায্যে সুরজিৎ সেনগুপ্তের শরীরের অক্সিজেনের মাত্রা ঘোরাফেরা করছে ৯৮ শতাংশের আশেপাশে। বুধবার এমনটাই জানান হল হাসপাতালের পক্ষ থেকে।

করোনায় আক্রান্ত হয়ে আইসিউতে ভর্তি সুরজিৎ সেনগুপ্ত। ডাক্তার অজয় কৃষ্ণা সরকারের তত্ত্বাবধানে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন সুরজিৎ। এ ছাড়াও তাঁর দেখভাল করছেন বিভিন্ন হৃদরোগ বিশেষজ্ঞ, পালমোনোলজিস্ট এবং অন্যান্যরা। করোনা ছাড়াও শ্বাসকষ্টের সমস্যাও রয়েছে প্রাক্তন এই ফুটবলারের। আপাতত বাইপাপের মাধ্যমে উচ্চমাত্রায় অক্সিজেন দেওয়া হচ্ছে সুরজিতের শরীরে। পাশাপাশি তাঁকে রেমডেসিভিয়ার এবং স্টেরয়েড ইঞ্জেকশনও দেওয়া হচ্ছে বলে জানান হল হাসপাতালের পক্ষ থেকে।

সুরজিৎ সেনগুপ্তের চিকিৎসা ব্যবস্থা সুষ্ঠু ভাবে করানোর জন্য গত মঙ্গলবারই উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস এই নিয়ে একটি বৈঠক করেছিলেন।

আরও পড়ুন:Narendra Modi: প্রজাতন্ত্র দিবসে জন্টি রোডস, গেইলকে শুভেচ্ছাবার্তা নরেন্দ্র মোদির

Related articles

২৪ ঘণ্টায় চারবার ভূমিকম্প পাকিস্তানে! আফটার শকের সতর্কতা জারি 

মাত্র চব্বিশ ঘণ্টার মধ্যে চারবার কেঁপে উঠল পাকিস্তান (Earthquake in Pakistan)! শনিবার সকালের শক্তিশালী কম্পনের জেরে আতঙ্কিত সাধারণ...

উরুগুয়েকে হারিয়ে নকআউটে স্পেন 

ফিফা বিশ্বকাপে (Fifa Football WC) শনিবার অ্যালেক্স বায়নার গোলে উরুগুয়েকে হারিয়ে রাউন্ড অফ ৩২ এ পৌঁছে গেল স্পেন...

তারাতলা বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৭, আজও চলছে উদ্ধারকাজ 

তারাতলার গোডাউন বিপর্যয়ের (Taratala Godown Disaster) মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৭। শুক্রবার রাতে বিহারের মুঙ্গারের বাসিন্দা শিরচন কুমারের...

এনসিইআরটির পাঠ্য বইতে এবার ‘SIR’, নিন্দায় সরব তৃণমূল কংগ্রেস 

একের পর এক পরিবর্তন! এবার এনসিইআরটি–র (NCRT ) নবম শ্রেণির সোশ্যাল সায়েন্সের পাঠ্য বইতে যুক্ত হল ‘এসআইআর’। ভোটার...