Saturday, June 27, 2026

উপভোক্তার সংখ্যা ২ কোটি, একবছরেই উপকৃত ১৪ লক্ষ! সুপারহিট মমতার স্বাস্থ্যসাথী

Date:

Share post:

রাজ্যবাসীর জটিল ও ব্যয়বহুল চিকিৎসার জন্য নিখরচায়
স্বাস্থ্যসাথী কার্ড প্রকল্প চালু। গরিবের ভগবান মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) স্বপ্নের প্রকল্প স্বাস্থ্যসাথী (Swastha sathi card)। শহরের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে স্বাস্থ্যসাথী কার্ডের দৌলতে উপকৃত হয়েছেন হাজার হাজার মানুষ। খুব স্বাভাবিক ভাবেই জনপ্রিয়তা বাড়ছে স্বাস্থ্যসাথী কার্ডের। শুধু গরিব নয়, সমাজের সকলস্তরের মানুষ এই কার্ডের সুবিধা উপভোগ করেছেন।

স্বাস্থ্যসাথী প্রকল্পে গত এক বছরে ১৮০০ কোটি টাকা ব্যয় হয়েছে রাজ্যের। গত অর্থবর্ষের তুলনায় যা ৩০০ কোটি বেশি। তথ্য অনুসারে, চলতি অর্থবর্ষেই এই প্রকল্পে উপকৃত
হয়েছেন প্রায় ১৪ লক্ষ মানুষ।

২০১৬ সালে প্রকল্পটির উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। বর্তমানে উপভোক্তার সংখ্যাও ২ কোটিরও বেশি। বেশকিছু ক্ষেত্রে এই কার্ডের মাধ্যমে চিকিৎসা পরিষেবা দিতে অস্বীকার করার অভিযোগ ওঠে কিছু বেসরকারি হাসপাতাল ও নার্সিং হোমের বিরুদ্ধে। কিন্তু অভিযোগ সামনে আসতেই রাজ্য সরকার সংশ্লিষ্ট হাসপাতালগুলির বিরুদ্ধে কড়া মনোভাব নেয়। এখন স্বাস্থ্যসাথী কার্ড থাকা কোনও রোগীকেই ফেরাতে পারে না বেসরকারি হাসপাতাল ও নার্সিং হোমগুলি।

 

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...