Saturday, June 27, 2026

টুপিতে উত্তরাখণ্ডের ব্রহ্মকমল, গলায় মণিপুরী গামছা: সাধারণতন্ত্র দিবসেও ভোটের অঙ্ক মোদির

Date:

Share post:

৭৩ তম সাধারণতন্ত্র দিবসের(Republic Day) অনুষ্ঠানে নিজের বেশভূষায় ভোট রাজনীতিকে ছুঁয়ে রাখলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। গণতন্ত্র দিবসের প্রাক্কালে এক ভিন্নসাজে ধরা দিলেন তিনি। কুচকাওয়াজের অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর মাথায় ছিল উত্তরাখণ্ডের(Uttarakhand) টুপি। যাতে আঁকা ছিল উত্তরাখণ্ডের রাজকীয় ব্রহ্মকমল ফুল। কাঁধে ছিল মণিপুরের(Manipur) গামছা। সামনেই এই দুই রাজ্যে নির্বাচন। তার আগে মোদির এহেন বেশভূষায় স্পষ্ট ভোট রাজনীতিতে দেখছে সব মহল।

আগামী ১৪ ফেব্রুয়ারি দেশের চার রাজ্যে বিধানসভা নির্বাচন(পাঞ্জাবে ২০ ফেব্রুয়ারি)। এই চার রাজ্যের মধ্যে উল্লেখযোগ্য উত্তরাখণ্ড ও মণিপুর। আর এই নির্বাচনকে নজর রেখে বিজেপিকে মাইলেজ দিতে প্রধানমন্ত্রীর এই পোশাক বলে মনে করছে রাজনৈতিক মহল। উত্তরাখণ্ডের ঐতিহ্যবাহী টুপি পরিহিত প্রধানমন্ত্রীর ছবি টুইটও করেছেন ভোটমুখী উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর ধামি। তিনি বলেছেন, এভাবে প্রধানমন্ত্রী রাজ্যের সংস্কৃতি ও ঐতিহ্যকে গৌরবাণ্বিত করেছেন।

আরও পড়ুন:উপভোক্তার সংখ্যা ২ কোটি, একবছরেই উপকৃত ১৪ লক্ষ! সুপারহিট মমতার স্বাস্থ্যসাথী

সেইসঙ্গে প্রধানমন্ত্রী মণিপুরের শালও ব্যবহার করেছেন। এই শালও মণিপুরের ঐতিহ্যবাহী পোশাক। মণিপুরের মেতেই উপজাতির মধ্যে হাতে বোনা এই শালের প্রচলন রয়েছে। সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে এই দুই রাজ্যের বাসিন্দাদের কাছে টেনে মোদির এই পোশাকের পিছনে স্পষ্ট ভোটের রাজনীতি দেখছে রাজনৈতিক মহল।

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...