Tuesday, June 2, 2026

লাউদোহাতে খোলামুখ খনিতে ধস, মৃত ৪ ;অনেকে এখনও আটকে

Date:

Share post:

অবৈধ ভাবে কয়লা খননের সময় চাপা পড়ে মৃত চার, জখম এক। বুধবার ভোররাতে দুর্গাপুরের ফরিদপুর ব্লকে এই ঘটনা ঘটেছে। জানা গিয়েছে, ওই ব্লকের লাউদোহায় মাধাইপুরের খোলা মুখ খনিতে অবৈধভাবে কয়লা উত্তোলন করতে যায় চার জন। সেই সময় সেখানে পাথর চাপা পড়ে মৃত্যু হয় তাদের। এই ঘটনায় গুরুতর জখম হয়েছেন একজন। যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকাজ। খবর পেয়ে ঘটনাস্থলে আসে লাউদোহা ও পাণ্ডবেশ্বর থানার বিশাল পুলিশ বাহিনী।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, অবৈধভাবে কয়লা চুরি করতে ওই খনিতে ঢুকেছিল পাঁচ জন। সেখানে পাথর চাপা পড়ে দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে ভিড় জমান স্থানীয়রা। দ্রুত উদ্ধারের কাজ শুরু হয়। উদ্ধারকাজ চলাকালীন প্রথমে কিশোর বাউড়ি নামের এক ব্যক্তিকে জখম অবস্থায় হাসপাতালে পাঠানো হয়। এর পর কয়লা সরিয়ে একে একে উদ্ধার হয় আনাহরি বাউড়ি (৫০ ),শ্যামল বাউরি (২৩ ), নটবর বাউরি ( ২৫ ) ও পিঙ্কি বাউরি নামে চার জনের মৃতদেহ। জখম ও মৃত সকলেই একই পরিবারের বলে জানা গিয়েছে।

স্থানীয়দের অভিযোগ, যেদিন থেকে খোলামুখ খনি হয়েছে, সেদিন থেকেই চলছে অবৈধভাবে কয়লা চুরি। প্রতিদিন ভোররাতে হয় চুরির ঘটনা। দুর্ঘটনার খবর পেয়ে এলাকায় আসেন স্থানীয় বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। তিনি জানান, এটা ইসিএলের গাফিলতির ফল। খনির নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা দরকার।

Related articles

বৈভবের পড়াশোনার খরচ দেবেন ললিত, কিশোর ক্রিকেটারকে দিলেন গুরুত্বপূর্ণ পরামর্শ

বৈভব সূর্যবংশীতে মজেছে ক্রিকেট বিশ্ব। সদ্য সমাপ্ত আইপিএলে সব থেকে চর্চিত নাম বৈভব( Vaibhav Sooryavanshi)। আইপিএলে নজরকাড়া পারফরম্যান্সের...

বিজেপিকে সরাবই! ধর্নামঞ্চ থেকে হুঁশিয়ারি তৃণমূল সুপ্রিমোর

 তাঁকে আটকানোর চেষ্টা হচ্ছে বলে অভিযোগ তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, "যদি বেঁচে থাকি বিজেপি-কে সরাবই।" দলনেত্রী মঙ্গলবার...

ফিরহাদকে দুষে মেয়র পারিষদ পদ থেকে ইস্তফা তারক সিংয়ের

রাজ্যে রাজনৈতিক পালাবদলের মধ্যে কলকাতা পুরনিগমের অন্দরে ভাঙন। কলকাতা পুরসভার মেয়র পারিষদ (নিকাশি) পদ থেকে ইস্তফা দিলেন ১১৮...

বিরোধীদের চিঠি জমা নিয়ে বেনজির সংঘাত! টেবিলে পত্র রেখে বিধানসভা ছাড়লেন অসীমা-কুণাল

ফের বিধানসভায় (Assembly) বিরোধী দলনেতা-সহ উপ-বিরোধী দলনেতা ও স্পিকারদের নামের প্রস্তাব করা চিঠি বিধানসভায় দিল তৃণমূল (TMC)। মঙ্গলবার,...