Saturday, June 27, 2026

দিল্লির রাজপথে ব্রাত্য নেতাজি, প্রতিবাদে সুভাষের ট্যাবলো নিয়ে শোভাযাত্রা বাংলা পক্ষর

Date:

Share post:

আজ ২৬ জানুয়ারি। ভারতের ৭৩ তম সাধারণতন্ত্র দিবস। সেই উপলক্ষে অরাজনৈতিক সংগঠন “বাংলা পক্ষ”র তরফে বীর সুভাষের নামাঙ্কিত ট্যাবলো শোভাযাত্রা হল। ট্যাবলো শোভাযাত্রা শুরু হয় টালিগঞ্জের নেতাজি নগরে বাংলা তথা ভারত মায়ের বীর সন্তান নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তিতে মাল্যদানের মধ্য দিয়ে, শোভাযাত্রা শেষ হয় সুভাষচন্দ্র বসুর পৈত্রিক ভিটা সুভাষগ্রাম কোদালিয়ায়।

শোভাযাত্রায় উপস্থিত ছিল বাংলা পক্ষর সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায়, শীর্ষ পরিষদ সদস্য কৌশিক মাইতি, ডঃ অরিন্দম বিশ্বাস, অমিত সেন, সোয়েব আমিন এবং জেলা নেতৃত্ব কুষ্ণাভ মন্ডল, অভিজিৎ কুন্ডু, অরুন সেন সহ অন্যান্যরা। ট্যাবলো মিছিলে মানুষের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।

আরও পড়ুন- টুপিতে উত্তরাখণ্ডের ব্রহ্মকমল, গলায় মণিপুরী গামছা: সাধারণতন্ত্র দিবসেও ভোটের অঙ্ক মোদির

সাধারণতন্ত্র দিবসে দিল্লির কুচকাওয়াজে বাংলার ট্যাবলো বাতিলের বিরুদ্ধে গর্জে ওঠে বাংলা পক্ষ। ভারতে কেন বারবার বঞ্চিত হবে ভারতের স্বাধীনতার জন্য সবচেয়ে বেশি রক্ত ঝরানো বাঙালি জাতি?কেন বারবার অপমানিত বাঙালির শ্রেষ্ঠ সন্তানরা? বাঙালি বিপ্লবীদের প্রাপ্য সম্মান চাই। ভারতীয় যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে বাংলা পক্ষর আরও দাবি-

১. ভারতীয় যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীতে বাঙালি রেজিমেন্ট চাই। ২. সেনাবাহিনীতে চাকরির পরীক্ষা বাংলা ভাষায় দেওয়ার সুযোগ চাই।

 

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...