Tuesday, June 23, 2026

বোর্ডে ‘মা আই কুইট’ লিখে আত্মঘাতী শিলিগুড়ির দ্বাদশ শ্রেণীর ছাত্র

Date:

Share post:

মর্মান্তিক। মানসিক অবসাদে বোর্ডে ‘মা আই কুইট’ লিখে আত্মহত্যা করল দ্বাদশ শ্রেণীর ছাত্র। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি (Siliguri) পুরনিগমের ৩১ নম্বর ওয়ার্ডের জ্যোতিনগর এলাকায়। মৃত ছাত্রের নাম সোমনাথ সাহা (Somnath Saha)।

মঙ্গলবার দুপুর পর্যন্ত সব কিছু ঠিকই ছিল জ্যোতিনগরের সাহা পরিবারের। কিন্তু, তারপর সব উলট-পালট হয়ে গেল। মঙ্গলবার বিকেলে ঘরের ভিতর থেকেই গলায় ফাঁস লাগানো অবস্থায় উদ্ধার হয় সোমনাথের দেহ। ঘরেই হোয়াইট বোর্ড। সেখানে অঙ্ক কষছিল সে। কিন্তু সেই অঙ্কটা আর মিলল না শেষ পর্যন্ত। বড় বড় করে হোয়াইট বোর্ডের মধ্যে লেখা ‘মা আই কুইট।’  সঙ্গে সময়েরও উল্লেখ করা রয়েছে। দুপুর আড়াইটে। আর একটি স্মাইলি।

আরও পড়ুন: অবশেষে খাঁচাবন্দি কোচবিহারের চিতাবাঘ, ছাড়া হবে জলদাপাড়ার জঙ্গলে

প্রাথমিকভাবে পরিবারের ধারণা, পড়াশোনা নিয়ে মানসিক অবসাদের কারণেই আত্মহত্যা করেছে সোমনাথ। যদিও দেহের ময়না তদন্তের রিপোর্টে এখনও জানা যায়নি। পুলিশ সূত্রে খবর, সোমনাথ শিলিগুড়ি উচ্চ বালক বিদ্যালয়ের ছাত্র ছিল। পড়াশোনায় ভাল ছিল। মাধ্যমিকে ৯৩ শতাংশ নম্বর পেয়েছিল। পদার্থবিদ্যা নিয়ে উচ্চশিক্ষা করার ইচ্ছা ছিল। কিন্তু সেই ইচ্ছা থমকে গেল।

এই ঘটনায় শোকস্তব্ধ গোটা এলাকা এবং পরিবার। সোমনাথের বাবা সুবীর সাহা (Subir Saha) বলেন, ‘‌ছেলে উচ্চশিক্ষা নিয়ে খুব চিন্তিত ছিল। কিন্তু এমন ঘটনা ঘটবে ভাবতেও পারিনি। মঙ্গলবার দুপুরেও বাড়ির সবার সঙ্গে সময় কাটায় সোমনাথ। তারপর উঠে গিয়ে নিজের ঘরে পড়াশোনা করছিল। বিকেলে কোনও সাড়াশব্দ না পেয়ে ঘরে উঁকি মেরে দেখি দেহ ঝুলছে। জানিনা কেন এমন করল।’‌

 

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...