Thursday, June 18, 2026

অবশেষে খাঁচাবন্দি কোচবিহারের চিতাবাঘ, ছাড়া হবে জলদাপাড়ার জঙ্গলে

Date:

Share post:

সকাল থেকে সারা কোচবিহার শহরকে আতঙ্কে রেখে অবশেষে বনদফতরের জালে ধরা পরল চিতাবাঘ। ঘুমপাড়ানি গুলির পর বাগে আনা যায় চিতাবাঘটিকে। কোচবিহারের বনদফতরের আধিকারিক সঞ্জিত সাহা জানান, চিতাবাঘটিকে (Leopard) খাঁচাবন্দি করা হয়েছে। ছাড়া হবে জলদাপাড়ার জঙ্গলে।

আরও পড়ুন: Fire: নিউ দিঘার হোটেলে ভয়াবহ আগুন, প্রাণভয়ে হোটেলের কার্নিশ বেয়ে ঝাঁপ পর্যটকদের

সাতসকালে ঘুম থেকে উঠে বাড়ির পিছনের উঠোনে চিতাবাঘ দর্শন। এমনটাই ঘটেছিল বৃহস্পতিবার সকালে কোচবিহার (Coochbehar) শহরের ৩ নম্বর ওয়ার্ডে কলাবাগানে। ঘুম চোখে শৌচাগার যাচ্ছিলেন মনোজ সরকার নামে ওই বাড়ির বাসিন্দা। হঠাৎ সামনে যা দেখেন তাতে ঘুম উড়ে যায় তাঁর। কারণ তখন বাড়ির উঠোনে ঘোরাফেরা করছে একটি চিতাবাঘ (Leopard)। এলাকায় প্রবল আতঙ্ক ছড়ায়। খবর দেওয়া হয় বন দফতরে। ঘটনাস্থলে পৌঁছন বন দফতরের আধিকারিকরা। মোবাইল ক্যামেরায় চিতাবাঘের ছবি তুলতে স্থানীয়রা ভিড় করেন বাড়ির সামনে। পুলিশের তরফ থেকে এলাকায় মাইকিং করা হয়। জারি করা হয় ১৪৪ ধারা। এরপরেও পুলিশের ব্যারিকেড এড়িয়ে বাড়ির কাছে ভিড় করেন স্থানীয়রা। বাধ্য হয়ে পুলিশকে লাঠি উঁচিয়ে ছুটতে হয়৷ বনদফতরের উদ্ধারকারী দল বাড়িটির একটি ঘরে ঘিরে ফেলে চিতাবাঘটিকে। এরপরে দেওয়াল ফুটো করে ঘুমপাড়ানি গুলি ছুড়ে বাগে আনা হয় চিতাবাঘটিকে।

লোকালয় থেকে দূরে একটি জঙ্গল আছে। সম্ভবত সেখান থেকেই এই চিতাবাঘটি লোকালয়ে ঢুকে পড়েছিল বলে অনুমান।

 

Related articles

লড়াই এবার প্রকাশ্যে, ক্রীড়ামন্ত্রীকে অভিষেকের পাল্টা চিঠি সৌরভের

  বুধবার ইন্দ্রনীল খাঁ-র সঙ্গে সাক্ষাৎ করলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। বুধবার নব মহাকরণে ক্রীড়া দফতরে যান সৌরভ,...

আচমকা মমতার ২০ বছরের পিএসও বদল! বিস্ফোরক অভিযোগ ডেরেক ও’ব্রায়েনের

বুধবার কালীঘাটে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৈরি হল এক নজিরবিহীন ও চূড়ান্ত নাটকীয় পরিস্থিতি। খোদ তৃণমূল...

যোগ দিবসে উপস্থিতি বাধ্যতামূলক কেন? রেড রোড বন্ধ নিয়েও মামলা হাই কোর্টে

২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন ঘিরে সরগরম রাজ্য রাজনীতি ও প্রশাসনিক মহল। ওই দিন কলকাতার রেড রোডে...

বিরোধী দলনেতা নিযুক্তি মামলা, ফের বিচারপতির প্রশ্নবাণে নাজেহাল স্পিকার

বুধবার শেষ হল তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিযুক্ত করা নিয়ে স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে...