Thursday, June 18, 2026

Covid Update:স্বস্তি দিয়ে সামান্য কমল দেশের করোনা সংক্রমণ, উদ্বেগ বাড়চ্ছে পজিটিভিটি রেট

Date:

Share post:

খানিকটা হলেও ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসছে দেশের করোনা সংক্রমণ। বেশ কিছুদিন সংক্রমণ নিম্নমুখী থাকার পর মঙ্গলবার থেকে তিন লক্ষের নীচেই রয়েছে দেশের দৈনিক আক্রান্তের সংখ্যা।  কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের কোভিড বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘন্টায় দেশে দু’লক্ষ ৮৬ হাজার ৩৪৮ জন করোনা আক্রান্ত হয়েছেন। তবে দৈনিক সংক্রমণের হার নিয়ে উদ্বেগ কমছে না।  বুধবার করোনার দৈনিক সংক্রমণের হার ছিল, ১৬.১৬ শতাংশ। কিন্তু বৃহস্পতিবার তা বেড়ে দাঁড়িয়েছে ১৯.৫৯ শতাংশ। তবে কমেছে মৃতের সংখ্যা।

আরও পড়ুন:Fire: নিউ দিঘার হোটেলে ভয়াবহ আগুন, প্রাণভয়ে হোটেলের কার্নিশ বেয়ে ঝাঁপ পর্যটকদের

পরিসংখ্যান বলছে, দৈনিক করোনা আক্রান্তের সংখ্যার নিরিখে মহারাষ্ট্র খানিকটা স্বস্তির খবর শোনালেও নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে দক্ষিণের রাজ্যগুলি। কেরল, কর্ণাটকে আক্রান্তের সংখ্যা রীতিমতো ভয় ধরাচ্ছে। এদিকে গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৫৭৩ জনের। এই সংখ্যাটা আগের দিনের তুলনায় খানিকটা কম। এখনও পর্যন্ত মোট মৃতের সংখ্যা ৪ লক্ষ ৯১ হাজার ৭০০ জন।

অন্যদিকে স্বস্তি দিয়ে কমছে সক্রিয় রোগীর সংখ্যাও। স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, বর্তমানে দেশে করোনায় চিকিৎসাধীন রোগী ২২ লক্ষ ২ হাজার ৪৭২ জন। যা আগের দিনের থেকে প্রায় ২০ হাজার কম। পরিসংখ্যান বলছে, এখনও পর্যন্ত দেশে ৩ কোটি ৭৬ লক্ষ ৭৭ হাজার ৩২৮ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৩ লক্ষ ৬ হাজার ৩৫৭ জন।

Related articles

লড়াই এবার প্রকাশ্যে, ক্রীড়ামন্ত্রীকে অভিষেকের পাল্টা চিঠি সৌরভের

  বুধবার ইন্দ্রনীল খাঁ-র সঙ্গে সাক্ষাৎ করলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। বুধবার নব মহাকরণে ক্রীড়া দফতরে যান সৌরভ,...

আচমকা মমতার ২০ বছরের পিএসও বদল! বিস্ফোরক অভিযোগ ডেরেক ও’ব্রায়েনের

বুধবার কালীঘাটে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৈরি হল এক নজিরবিহীন ও চূড়ান্ত নাটকীয় পরিস্থিতি। খোদ তৃণমূল...

যোগ দিবসে উপস্থিতি বাধ্যতামূলক কেন? রেড রোড বন্ধ নিয়েও মামলা হাই কোর্টে

২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন ঘিরে সরগরম রাজ্য রাজনীতি ও প্রশাসনিক মহল। ওই দিন কলকাতার রেড রোডে...

বিরোধী দলনেতা নিযুক্তি মামলা, ফের বিচারপতির প্রশ্নবাণে নাজেহাল স্পিকার

বুধবার শেষ হল তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিযুক্ত করা নিয়ে স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে...