Thursday, June 18, 2026

অবসর নিল ‘বিরাট’, বিদায় জানালেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী

Date:

Share post:

দীর্ঘ একযুগের অক্লান্ত পরিশ্রম, সমস্ত দায়িত্ব নিষ্ঠার সঙ্গে করেছে ‘বিরাট’ (Virat)৷ ভারতীয় সেনা বাহিনী তাকে বিশেষ সম্মানও দিয়েছে৷ কিন্তু সম্মান পাওয়ার দিনই তাকে অবসর নিতে হল৷ ‘বিরাট’ রাষ্ট্রপতির দায়িত্বে থাকা দেহরক্ষীর বিশেষ ঘোড়া৷ রাষ্ট্রপতির দেহরক্ষী কমান্ড্যান্ট কর্নেল অনুপ তিওয়ারির মাউন্ট ছিল বিরাট। বিরাটকে তার যোগ্যতা এবং সেবার জন্য চিফ অফ আর্মি স্টাফ কম্যান্ডেশন কার্ড দেওয়া হয়েছে।

রাষ্ট্রপতি ভবনের এই ঘোড়া দীর্ঘ দশ বছরের কর্মজীবন শেষ করল সাধারণতন্ত্র দিবসে (Republic Day)। ‘বিরাট’কে (Virat) বিদায় জানালেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, প্রতিরক্ষামন্ত্রী সকলেই।

আরও পড়ুন: বুদ্ধ সম্মত ছিলেন বলেই ঘোষণা, PMOকে বলছে স্বরাষ্ট্রমন্ত্রক

রাষ্ট্রপতির দেহরক্ষার কাজ দেশে নিরাপত্তারক্ষীদের কাছে কুলীন গোত্রের। সেই কাজে এক যুগেরও বেশি সময় ধরে নিয়োজিত ছিল হ্যানোভারিয়ান প্রজাতির বাদামি রঙের তেজিয়ান বিরাট। ১০ বছর ধরে বিরাট প্রজাতন্ত্র দিবসে রাষ্ট্রপতির কনভয়ে যোগ্য সঙ্গত দিয়েছে।

রাষ্ট্রপতির দেহরক্ষীর কুলীন পরিবারের অন্তর্ভুক্ত হয় ২০০৩ সালে। এই গোত্রের আর পাঁচটি ঘোড়ার সঙ্গে বিরাটের মূল তফাৎ তার গঠন ও চেহারার ঔজ্জ্বল্যে। পিবিজি-তে মোট ২০০ কুলীন গোত্রের ঘোড়া রয়েছে। তাদের মধ্যে অন্যতম সেরা বিরাট। এক যুগেরও বেশি সময় নিরন্তর নিজ দায়িত্ব পালনের পর অবশেষে অবসরে সে।

 

Related articles

লড়াই এবার প্রকাশ্যে, ক্রীড়ামন্ত্রীকে অভিষেকের পাল্টা চিঠি সৌরভের

  বুধবার ইন্দ্রনীল খাঁ-র সঙ্গে সাক্ষাৎ করলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। বুধবার নব মহাকরণে ক্রীড়া দফতরে যান সৌরভ,...

আচমকা মমতার ২০ বছরের পিএসও বদল! বিস্ফোরক অভিযোগ ডেরেক ও’ব্রায়েনের

বুধবার কালীঘাটে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৈরি হল এক নজিরবিহীন ও চূড়ান্ত নাটকীয় পরিস্থিতি। খোদ তৃণমূল...

যোগ দিবসে উপস্থিতি বাধ্যতামূলক কেন? রেড রোড বন্ধ নিয়েও মামলা হাই কোর্টে

২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন ঘিরে সরগরম রাজ্য রাজনীতি ও প্রশাসনিক মহল। ওই দিন কলকাতার রেড রোডে...

বিরোধী দলনেতা নিযুক্তি মামলা, ফের বিচারপতির প্রশ্নবাণে নাজেহাল স্পিকার

বুধবার শেষ হল তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিযুক্ত করা নিয়ে স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে...