Friday, April 3, 2026

বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় নাবালিকার গলায় ছুরি চালাল এক যুবক

Date:

Share post:

নাবালিকার গলায় ছুরি চালাল এক যুবক। আশঙ্কাজনক অবস্থায় আসমা খাতুন নামক ওই কিশোরীকে ভর্তি করা হয়েছে মেদিনীপুর (Medinipur) মেডিকেল কলেজ ও হাসপাতালে। গলার সঙ্গে তার হাত ও পায়েও আঘাত করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নাবালিকা ওই যুবকের বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় রাগের বশে তার গলায় ছুরি মারে। হামলার পরেই এলাকা ছেড়ে পালিয়ে যায় অভিযুক্ত।

পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা থানার ৬ নম্বর ক্ষীরাই অঞ্চলের জোড়াবাঁধ এলাকায় বুধবার রাতে এই ঘটনাটি ঘটে। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত মুস্তাফা খাঁ। যদিও ইতিমধ্যেই এই ঘটনায় ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। নাবালিকার পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে পিংলা থানার পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, জোড়াবাঁধ এলাকার বাসিন্দা শেখ আনসার আলির মেয়ে আসমা খাতুন বুধবার রাতে বাড়ির কাছেই সার্কাস দেখতে যায়। অভিযোগ, সার্কাস শেষ হওয়ার পর বাড়ি ফেরার পথেই তার উপর হামলা চালায় অভিযুক্ত মুস্তাফা খাঁ। নাবালিকা আসমা খাতুনের পথ আটকে প্রথমে তার চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে দেয়। তারপরই গলায় ছুরি চালায়। হামলার পরই রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে ওই কিশোরী।

খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে দৌড়ো আসে। তারাই ওই নাবালিকাকে উদ্ধার করে প্রথমে পিংলা গ্রামীণ হাসপাতলে নিয়ে যায়। অবস্থার অবনতি হওয়ায় পিংলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর তাকে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসাপাতালে পাঠানো হয়।

অন্যদিকে, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বলিস্বরপুর এলাকার বাসিন্দা বছর বিয়াল্লিশের মুস্তাফা খাঁ বিবাহিত। অভিযোগ, দীর্ঘদিন ধরেই নাবালিকা আসমা খাতুনকে উত্ত্যক্ত করত অভিযুক্ত। এমনকি ওই কিশোরীকে বার বার বিয়ের প্রস্তাবও দেয় সে। কিন্তু সেই প্রস্তাবে কোনওভাবেই রাজি না হওয়ায় এই হামলা চালায়।

Related articles

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...