Sunday, June 28, 2026

Blast:ঝাড়খণ্ডের গিরিডিতে রেললাইনে বিস্ফোরণ,একাধিক ট্রেনের রুট বদল

Date:

Share post:

মধ্যরাতে আচমকা বিকট শব্দ। ধানবাদ -গয়া ডিভিশনের রেললাইনে বিস্ফোরণে কেঁপে উঠল ঝাড়খণ্ডের গিরিডি। বিস্ফোরণের জেরে রেললাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় রুট বদল করতে হয় রাজধানী সহ একাধিক ট্রেনের।

আরও পড়ুন:Weather Forecast: ফের জমিয়ে ব্যাটিং করবে শীত, একধাক্কায় ২-৩ ডিগ্রি পারদ পতনের পূর্বাভাস

বুধবার রাত সাড়ে ১২টা নাগাদ ধানবাদ-গয়া ডিভিশনে এই বিস্ফোরণটি ঘটে। ধানবাদ ডিভিশনের কারামাবাদ ও চিচাকি স্টেশনের মাঝামাঝি এই বিস্ফোরণটি ঘটেছে বলে জানা গিয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান মাওবাদীরাই এই বিস্ফোরণ ঘটিয়েছে। ঘটনাস্থল থেকে মিলেছে মাওবাদীদের একাধিক পোস্টার।

বিস্ফোরণের জেরে রেললাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় ওই রুটে বহু ট্রেন বাতিল করা হয়।রুট বদল হয়েছে, রাজধানী-সহ বহু ট্রেনের। এমনকী নিরাপত্তার কারণে, হাওড়া-দিল্লি রেল রুটের গোমো-গয়া (জিসি) রুটের ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। বাতিল করা হয়েছে ধানবাদ-দেহরি এক্সপ্রেস, গয়া-আসানসোল প্যাসেঞ্জার এবং আসানসোল-বারাণসী প্যাসেঞ্জার।

যে ট্রেনগুলির রুট পরিবর্তন করা হয়েছে সেগুলি হল, নয়াদিল্লি-শিয়ালদহ রাজধানী এক্সপ্রেস, নয়াদিল্লি-হাওড়া রাজধানী এক্সপ্রেস এবং নয়াদিল্লি-ভুবনেশ্বর রাজধানী এক্সপ্রেস।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...