Monday, April 6, 2026

দিলীপ-হিরণ গোষ্ঠীদ্বন্দ্বে খড়গপুরে বিজেপি ছাড়ার হিড়িক, দলে দলে যোগদান তৃণমূলে

Date:

Share post:

ফের পশ্চিম মেদিনীপুরে (West Medinipur) গেরুয়া শিবিরে বড়সড় ভাঙন। মাত্র এক সপ্তাহের ব্যবধানে খোদ দিলীপ ঘোষের (Dilip Ghosh) গড় বলে পরিচিত খড়গপুরে (Kharagpur) বিজেপি (BJP) ছেড়ে দলে দলে তৃণমূলে (TMC) যোগদানের হিড়িক। অভিযোগ, বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় (Hiran Chatterjee) ও সাংসদ দিলীপ ঘোষ শিবিরের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্বের জন্যই তাসের ঘরের মতো ভেঙে পড়ছে বিজেপি। এবার দিলীপ ঘোষ সংসদীয় এলাকায় থাকাকালীনই খড়গপুরে সদলবলে বিজেপি ছেড়ে অনুগামীদের নিয়ে ঘাসফুল শিবিরে যোগ দিলেন ১৪ নম্বর ওয়ার্ডের বুথ সভাপতি।

আরও পড়ুন:Leopard: ফের লোকালয়ের চিতাবাঘ, আতঙ্ক কোচবিহার শহরে

বিজেপির ভাঙনের মধ্যেই দিলীপ ঘোষ খড়গপুরে নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করেন। দিলীপবাবুকে কটাক্ষ করে বিজেপিত্যাগী নেতার দাবি, “বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় ও সাংসদ দিলীপ ঘোষের মধ্যে ঝামেলা এখন রোজনামচা। এই পরিবেশে কাজ করা যায় না। দিলীপ ঘোষ খড়গপুর এলেই বিজেপি ফাঁকা হয়ে যাবে। নির্বাচনী কার্যালয় উদ্বোধন করে লাভ নেই।”

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...