Monday, April 6, 2026

Fire: নিউ দিঘার হোটেলে ভয়াবহ আগুন, প্রাণভয়ে হোটেলের কার্নিশ বেয়ে ঝাঁপ পর্যটকদের

Date:

Share post:

নিউ দিঘার হোটেলে ভয়াবহ আগুন। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ ও দমকলবাহিনী। হোটেলের ঘরে বহু পর্যটকের আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে। তাঁদের অন্যত্র সরিয়ে আনার কাজ চলছে। কোনও হতাহতের খবর এখনও মেলেনি।

আরও পড়ুন:দিলীপ-হিরণ গোষ্ঠীদ্বন্দ্বে খড়গপুরে বিজেপি ছাড়ার হিড়িক, দলে দলে যোগদান তৃণমূলে

বৃহস্পতিবার সকালে হোটেলের দোতলায় সিঁড়ির লবি থেকে আচমকা আগুন ও কালো ধোঁয়া বেরোতে দেখা যায়। আতঙ্কিত হয়ে পড়েন হোটেলের কর্মী ও পর্যটকরা। তড়িঘড়ি হোটেলের বাইরে বেরিয়ে আসেন অনেকেই। তবে প্রাণভয়ে কয়েকজন পর্যটককে দোতালার রেলিং থেকে ঝাঁপাতেও দেখা যায়।

আগুন লাগার খবর পেতেই ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ ও দমকলবাহিনী। আপাতত আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আনেন দমকলের কর্মীরা। কর্মীরা জানান,  হোটেলে ইলেকট্রিকের কাজ চলছিল।  সেখান থেকে আগুন লাগতে পারে। তবে পুলিশের অনুমান, শর্ট সার্কিটের কারণেই এই আগুন লাগার ঘটনা ঘটে।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...