Saturday, June 27, 2026

Workers Protest: বন্ধ জুট মিল খোলার দাবিতে রেল অবরোধ শ্রমিকদের, বিপর্যস্ত রেল চলাচল

Date:

Share post:

বন্ধ জুট মিল। কর্মহীন অন্তত চার হাজার পরিবার। মিল খোলার দাবিতে বৃহস্পতিবার সকালে উত্তর ২৪ পরগনার কাঁকিনাড়া রেল স্টেশনে অবরোধে বসেন শ্রমিকরা। ফলে বিপর্যস্ত হয়ে পড়ে শিয়ালদহ মেন শাখার রেল চলাচল। স্বভাবতই বিপাকে পড়েন নিত্যযাত্রীরা।

আরও পড়ুন:Blast:ঝাড়খণ্ডের গিরিডিতে রেললাইনে বিস্ফোরণ,একাধিক ট্রেনের রুট বদল
শ্রমিকদের দাবি,বৃহস্পতিবার সকালে মিলে গিয়ে দেখেন, কর্তৃপক্ষের তরফ থেকে গেটে তালা ঝুলিয়ে কারখানা বন্ধের নোটিস টাঙানো হয়েছে। তাঁদের অভিযোগ, বহুদিন ধরেই তাঁদের সপ্তাহে তিনদিন করে কারখানায় যেতে বলা হচ্ছিল। প্রথমটাই এর কারণ বুঝতে না পারলেও পরে তাঁরা মিল বন্ধের আঁচ করেছিলেন । প্রজাতন্ত্র দিবসের দিন মিল বন্ধ থাকার সুবাদে কারখানায় তালা ঝুলিয়ে দিয়েছে কর্তৃপক্ষ। আর তাতেই ক্ষোভে ফেটে পড়েছেন শ্রমিকরা। সকালে মিল বন্ধ দেখে রেললাইনের উপরেই প্রতিবাদে বসে পড়েন শ্রমিকরা। এর জেরে ডাউন শান্তিপুর, ডাউন নৈহাটি লোকাল বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে পড়ে।যদিও পরে পুলিশ এসে অবরোধ তুলে দেয়।

বিক্ষোভকারী শ্রমিক দাবি,কর্তৃপক্ষের পক্ষ থেকে মিলে পাট না থাকার অজুহাত দেখিয়ে কারখানা বন্ধ করা হয়েছে। কিন্তু মিল কর্তৃপক্ষ মজুত থাকা পাট কারখানার বাইরে বিক্রি করছে ।যদিও বিক্ষোভকারী শ্রমিকদের অভিযোগ অস্বীকার করেছে কারখানা কর্তৃপক্ষ।

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...