Monday, April 6, 2026

পান-বিড়ির দোকান চালিয়ে ১১টি উপন্যাস লিখে ফেলেছেন এই প্রতিভাবান

Date:

Share post:

বেহালার বীরেন রায় রোডে তিন ফুট বাই তিন ফুটের ছোট্ট পানের দোকান। যাকে বলে গুমটি। সেখানে বসেই খদ্দের সামলানোর ফাঁকে ফাঁকে চরম দারিদ্র্য আর নিন্দুকদের ব‍্যঙ্গ-বিদ্রুপ উপেক্ষা করে লিখে ফেললেন এগারোটি উপন্যাস, দুশোর বেশি গল্প, প্রায় দুশোটি কবিতা ও একশোটি প্রবন্ধ সহ অসংখ্য মন ছুঁয়ে যাওয়া গদ‍্য। শুধু তা-ই নয়, এই দোকানে বসেই দোকানদারির ফাঁকে ফাঁকে পড়াশোনা করে বাংলায় প্রথমে স্নাতক হন ও পরে মাস্টার ডিগ্রিও অর্জন করেন।

এখানেই শেষ নয়, হিন্দি সাহিত‍্য হিন্দি ভাষাতেই পড়বেন বলে হিন্দি সাহিত‍্যে প্রথমে ডিপ্লোমা ও পরে অ্যাডভান্স ডিপ্লোমাও অর্জন করেন। এরকম আরও অজস্র ডিগ্রি বর্তমানে তাঁর ঝোলায়।

বাংলার প্রায় প্রথমসারির সব পত্রপত্রিকায় তাঁর লেখা প্রকাশিত হয়েছে। প্রকাশিত হয়েছে তাঁর ছোটদের জন্য লেখা পাঁচটি গল্পের বই, পারুলমাসির ছাগলছানা, নোটন নোটন পায়রাগুলি, ইলিশখেকো ভূত, কচুরিপানার ভেলা ও ঝিনুককুমার। আজ পর্যন্ত কেউই সাহায্যের হাত বাড়িয়ে দেয়নি তাঁকে। অথচ নিজের সঙ্কল্পে অবিচল দিন-রাত এক করে ছোট্ট সেই দোকানে বসেই দোকানদারির ফাঁকে এক মনে লিখে চলেছেন পিন্টু পোহান।

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...