Thursday, June 18, 2026

Visva Bharati:বিস্ফোরক উপাচার্য, বিশ্বভারতী হয়েছে এখন বোলপুরভারতী

Date:

Share post:

ফের বিস্ফোরক বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। বৃহস্পতিবার একটি অনুষ্ঠানে তিনি আত্মসমালোচনার ভঙ্গিতে বললেন, বিশ্বভারতী ক্রমশ বোলপুরভারতী বা পশ্চিমবঙ্গভারতী হয়ে যাচ্ছে। এই পরিস্থিতি হতে দেওয়া যাবে না। একইসঙ্গে তাঁর বক্তব্য আমরা যদি সক্রিয় না হই, তাহলে বিশ্বভারতীর মূল ক্যাম্পাস উত্তরাখণ্ডের রামগড়ে উঠে যাবে। এরপরেই উপাচার্যের মন্তব্য, আমি থাকতে এই পরিস্থিতি তৈরি হতে দেব না। বিশ্বভারতীকে উত্তরাখণ্ডভারতী হতে দেওয়া যাবে না।

আরও পড়ুন:Road Accident:দাঁড়িয়ে থাকা বাসে সজোরে ধাক্কা গাড়ির,মৃত ১, আহত ৪

উপাচার্যের এই মন্তব্যকে সমর্থন করেছেন অধ্যাপক অমল মুখোপাধ্যায়। তিনি বলেন, উপাচার্য সঠিক কথাই বলেছেন।এখন বিশ্বভারতীতে বেশিরভাগ বীরভূম এবং রাজ্যের পড়ুয়ারা ভর্তি হয়। সারা পৃথিবীজুড়ে পড়ুয়াদের আসার যে চল ছিল, তা প্রায় বন্ধ হয়ে গিয়েছে। ফলে ওনার উদ্বেগের কথা বুঝতে পারি। আর এটাও ঠিক যদি আমরা সকলে উদ্যোগ না নি, তাহলে উত্তরাখণ্ডে ক্যাম্পাস চলে যাবে। যা শুনে আশ্রমিক সুপ্রিয় ঠাকুর উপাচার্যের সমালোচনা করে বলেছেন, দুঃখজনক, উপাচার্য কোনও নিয়ম মানেন না। নিজের ইচ্ছেতেই সব কাজ করেন। তৃণমূল সাংসদ শান্তনু সেন বলেন, রাজ্যের রাজ্যপালও কোনও নিয়ম মানেন না। এই উপাচার্য বিশ্বভারতীকে রসাতলে নিয়ে যাচ্ছেন।

Related articles

বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা অরূপের, চলছে জিজ্ঞাসাবাদ 

মেসি কাণ্ডে তিনবার তলব এড়ানোর পর বৃহস্পতিবার সকাল ৯:৫৫ মিনিট নাগাদ বিধাননগর দক্ষিণ থানায় (Bidhannagar South Police) হাজিরা...

আজ জয়েন্টের ফলপ্রকাশ, ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে র‍্যাঙ্ক কার্ড

বৃহস্পতিবার প্রকাশিত হতে চলেছে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স এগজামিনেশনের ফল (WBJEE 2026 Results)। গত ২৪ মে অফলাইনে ওএমআর শিটে...

বুদ্ধদেবের মৃত্যুর ৫ বছর পর নতুন জীবন শুরু স্ত্রী সোহিনীর 

৫৯ বছর বয়সী পরিচালকের প্রেমে পড়েছিলেন ২২ বছরের তরুণী, অসমবয়সী দাম্পত্য নিয়ে কমচর্চা হয়নি টলিউডে (Tollywood)। তবু কোনওদিন...

বহিষ্কৃত ঋতব্রত কেন বিরোধী দলনেতা, তৃণমূলের মামলার রায় ঘোষণা আজ 

বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস পরাজিত হওয়ার পর বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহাকে বহিষ্কার করেছে দল। বহিষ্কৃত বিধায়ক...