Thursday, June 4, 2026

Assembly: রাজ্যপালের বিরুদ্ধে বিধানসভায় নিন্দা প্রস্তাব আনতে পারে তৃণমূল, সংসদেও অপসারণের দাবি তোলার পরিকল্পনা

Date:

Share post:

রাজ্য-রাজ্যপাল সংঘাত থামতেই চাইছে না। রাজ্যপালের রাজভবনে সাংবাদিক বৈঠক, সেই সম্পর্কে স্পিকারের মন্তব্য, তা নিয়ে আবার রাজ্যপালের বিবৃতি- এই নিয়ে যখন সরগরম রাজ্য রাজনীতি তখন রাজ্যপাল জগদীপ ধনকড়ের (Jagdeep Dhankar) বিরুদ্ধে বিধানসভায় (Assembly) নিন্দা প্রস্তাব আনতে চলেছে তৃণমূল (TMC)৷ আগামী বাজেট অধিবেশনেই এই প্রস্তাব আনার পরিকল্পনা করা হয়েছে।

এদিন, রাজ্যপাল বিবৃতিতে সংবিধানের বিভিন্ন ধারা উল্লেখ করে রাজ্যপাল বলেন, তাঁর কাছে বিধানসভায় যাওয়ার কারণ জানতে চাইতে পারেন না স্পিকার! বিধানসভায় কখন যাবেন সেই সিদ্ধান্ত নেওয়ার এক্তিয়ার আছে তাঁর৷ বিধানসভায় তৃণমূলের উপমুখ্য সচেতক তাপস রায় (Tapas Ray) কটাক্ষ করে বলেন, স্বাধীনতার পর কোনও রাজ্যের রাজ্যপাল এভাবে রাজনৈতিক নেতার মতো আচরণ করেননি৷ দায়িত্ব নেওয়ার পর থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay) এবং রাজ্য সরকারকে নিশানা করেছেন ধনকড়। “অথচ বিধানসভায় ভাষণ পাঠ করার সময় তাঁকে বলতে হয় ‘আমার সরকার৷'” তবে, তাপস রায় জানান, দলে আলোচনার পরই নিন্দা প্রস্তাব আনার বিষয় নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে৷

এই বিষয় নিয়ে বিধানসভায় বিজেপি-র (BJP) মুখ্য সচেতক মনোজ টিগ্গা বলেন, “তৃণমূল নিন্দা প্রস্তাব আনলে সেখানে কী অভিযোগ করা হয় তা দেখেই তাঁরা নিজেদের বক্তব্য জানাবেন।

এদিকে, ইতিমধ্যেই রাজ্যপালকে অপসারণের দাবিতে সংসদের দুই কক্ষেই প্রস্তাব আনার সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল৷ সাংসদ সৌগত রায় (Sougata Ray) জানান, সংসদের বাজেট অধিবেশনেই বিষয়টি উত্থাপন করার জন্য দলীয় সাংসদদের নির্দেশ দেওয়া হয়েছে৷

আরও পড়ুন- বাজেট পেশের ঠিক আগে দেশের নতুন মুখ্য আর্থিক উপদেষ্টা হলেন নাগেশ্বরন

 

Related articles

তোলাবাজি থেকে শ্লীলতাহানির! গ্রেফতার কলকাতার কাউন্সিলর থেকে প্রাক্তন বিধায়ক

দুর্নীতির বিরুদ্ধে একের পর পদক্ষেপ রাজ্যের নতুন শাসকদলের। প্রায় দশ বছর ধরে যে সব নেতাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ...

বহিষ্কৃত সন্দীপনের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ: বিক্ষোভ এন্টালিতে

অনৈতিক কাজের জবাব চেয়ে প্রথমবার বিধায়ক হয়ে সরব হয়েছেন সন্দীপন সাহা। এবার তাঁর বিরুদ্ধে দুর্নীতি ও চুরির অভিযোগ...

পথে নামছে ককরোচ পার্টি: নেতৃত্বে দীপকের পাশে সোনম ওয়াংচু

সোশ্যাল মিডিয়ার পরে এবার পথে নেমে ভারতের ছাত্রসমাজ ও যুবসমাজের দাবি তুলে ধরতে চলেছে ককরোচ জনতা পার্টি। সেই...

জীবনতলায় NIA: ছেলেকে নিয়ে প্রাক্তন বিধায়ক শওকতের খোঁজে আধিকারিকরা

আবারও রাজ্যে সক্রিয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ। ভাঙড়ে বিস্ফোরণের ঘটনায় এবার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লার খোঁজে বৃহস্পতিবার...