Thursday, June 25, 2026

পুরকর্মীরা সময়মতো পেনশন-বেতন পাবেন, পোস্টার কাণ্ড উড়িয়ে ঘোষণা মেয়র ফিরহাদ হাকিমের

Date:

Share post:

অবশেষে পোস্টার বিতর্কে জল ঢাললেন কলকাতার মেয়র (KMC Mayor) ফিরহাদ হাকিম (Firhad Hakim) এমন ঐতিহাসিক টাউন হল (Town Hall) পুরসভার অধিবেশনের পর তিনি সাফ জানিয়ে দেন, তিনি আছেন। বিষয়টি দেখছেন। পুরসভার কর্মীদের পেনশন পেতে কোনও সমস্যা হবে না। সকলেই সময় মতো পাবেন পেনশন (Pensioen)। একসঙ্গে মেয়র জানান, কে বা কারা এই পেনশন না পাওয়ার পোস্টার টাঙিয়েছে সেটা খুঁজে বার করতে তদন্তের নির্দেশ দিয়েছেন। বলেছেন, এটা বিরোধীদের কাজ। কোনওভাবেই বেতন বা পেনশনের মতো বিষয় বন্ধ হবে না। যদি দলের কেউ এই পোস্টার কাণ্ডে যুক্ত থাকে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

এদিন অধিবেশনের শুরুতেই পুর-পেনশন ইস্যুতে সরব হয় বিজেপি (BJP)। ৫০ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর সজল ঘোষ (Sajal Ghosh) অধিবেশন শুরুর আগে টাউন হলের গেটে বিক্ষোভ দেখান। সজল ”নো পেনশন, নো কেএমসি” লেখা একটা ফেস্টুন পরে অধিবেশন কক্ষে প্রবেশ করেন। তিনি বলেন, কলকাতা কর্পোরেশনের কোষাগারের অবস্থা খারাপ হলে, কাউন্সিলরদের ভাতা বন্ধ করে দেওয়া হোক। কিন্তু অবসরপ্রাপ্ত কর্মীদের পেনশন বন্ধ করা যাবে না।

প্রত্যুত্তরে মেয়র দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করে দেওয়ার আশ্বাস দিয়েছেন। ফিরহাদ হাকিমের কথায়, “পেনশন আমরা আগে দেব। পেনশন আর মাইনেতে আমরা হাত দেব না। রেগুলার কালেকশন দিতে ওটা আগে দেব। গত কয়েক মাস আমি ছিলাম না। ম্যায় হুঁ না!”

আরও পড়ুন- Assembly: রাজ্যপালের বিরুদ্ধে বিধানসভায় নিন্দা প্রস্তাব আনতে পারে তৃণমূল, সংসদেও অপসারণের দাবি তোলার পরিকল্পনা

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...