Wednesday, June 24, 2026

পারিবারিক অশান্তির জের! দিলীপের পোলিং এজেন্টের রহস্যমৃত্যুতে অশান্ত মন্তেশ্বর

Date:

Share post:

বর্ধমান-দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের (Dilip Ghosh) পোলিং এজেন্টের (Polling Agent) দায়িত্ব পালন করেছিলেন। আর নির্বাচন (Loksabha Election) মিটতে না মিটতেই সেই ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব বর্ধমানের মন্তেশ্বরে (Monteshar)। এদিকে ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভিডিয়োয় মৃতের বাবার দাবি, খুন নয়, স্ত্রীর সঙ্গে গোলমালের জেরে আত্মহত্যা করেছেন অভিজিৎ। যদিও ওই ভিডিয়োর উৎস এবং সত্যতা যাচাই করেনি এখন বিশ্ববাংলা সংবাদ। এদিকে ঘটনার প্রতিবাদে মিথ্যা অভিযোগ তুলে সকাল থেকেই মন্তেশ্বর থানার সামনে বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপি (BJP) কর্মী সমর্থকরা‌। তাঁদের অভিযোগ, ওই বুথ সভাপতিকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। ইতিমধ্যে ঘটনার রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন।

পুলিশ সূত্রে খবর,পূর্ব বর্ধমানের মন্তেশ্বরের সেলিয়া গ্রামের বাসিন্দা অভিজিৎ রায়। তিনি ওই ব্লকের বিজেপির বুথ সভাপতি। গত ১৩ মে বর্ধমান-দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের হয়ে পোলিং এজেন্টের দায়িত্বও পালন করেছিলেন তিনি। অভিজিতের আচমকা মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পরিবার সূত্রে খবর, অভিজিৎ বুধবার রাত থেকে নিখোঁজ ছিলেন। বৃহস্পতিবার ভোরে বাড়ি লাগোয়া খামারবাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় অভিজিতের দেহ দেখতে পান গ্রামবাসীরা। পরে খবর পেয়ে মন্তেশ্বর থানার পুলিশ অভিজিতের দেহ উদ্ধার করে নিয়ে যায় ও ময়নাতদন্তে পাঠায়। সেই রিপোর্ট হাতে এলেই মৃত্যুর কারণ স্পষ্ট হবে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে।

এদিকে অভিজিতের বাবা অরুণ রায়ের অভিযোগ, ও নিজে থেকে আত্মহত্যা করেছে। বৌমার সঙ্গে অশান্তি করত মাঝে মাঝে, মদ খেত, নেশা-ভাং করত। সংসার না চললেই বৌমার সঙ্গে অশান্তি হত। তবে এই প্রথম নয়, এর আগেও অভিজিৎ কয়েক বার আত্মঘাতী হওয়ার চেষ্টা করেছিলেন। ঘটনা প্রসঙ্গে রাজ্য তৃণমূলের মুখপাত্র প্রসেনজিৎ দাস বলেন, প্রশাসন বিষয়টি তদন্ত করে দেখুক। প্রশাসন এখন কমিশনের আওতায় রয়েছে। এই মৃত্যু নিয়ে রাজনীতি করার কোনও জায়গা নেই। আইন আইনের পথে চলুক।


Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...