Friday, June 26, 2026

পরিবহন মন্ত্রী থাকাকালীন কয়লার ট্রাকে তোলাবাজি! শুভেন্দু নিয়ে বিস্ফোরক তৃণমূল প্রার্থী

Date:

Share post:

রাজ্যের পরিবহন মন্ত্রী থাকাকালীন তোলাবাজি, রফা করে কোটি কোটি টাকা লুটে পুটে খেয়েছেন, সেই সমস্ত তথ্য আছে। সময় মতো সব সামনে আনা হবে! নাম না করে শুভেন্দু অধিকারীকে (suvendu Adhikari) নিয়ে এমনই বিস্ফোরক অভিযোগ করলেন বর্ষীয়ান তৃণমূল (TMC) নেতা তথা বাঁকুড়া লোকসভার প্রার্থী অরূপ চক্রবর্তী (Arup Chakraborty)।

তালডাংরার একটি জনসভা থেকে রাজ্যের বিরোধী দলনেতাকে আক্রমন শানালেন তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী। তৃণমূল প্রার্থী নাম করে রাজ্যের বিরোধী দলনেতাকে হুঁশিয়ারি দিয়ে বলেন, “তৃণমূলে থেকে কোটি কোটি টাকা খেয়েছেন, আর এখন বিজেপিতে গিয়ে সাধু সাজছেন। তিনি কি করেছেন সব তথ্য আছে”।

এরপরই শুভেন্দু অধিকারীকে চ্যালেঞ্জ ছুড়ে অরূপ চক্রবর্তী। শুভেন্দুর নাম না করে বলেন, “পরিবহন দফতরের মন্ত্রী থাকাকালীন কয়লা বোঝাই ট্রাক থেকে কীভাবে রফা করেছেন সেই তথ্য আছে।”

Related articles

দাম বাড়তে চলেছে পাউরুটির! বড় সিদ্ধান্তের পথে একাধিক বেকারি সংস্থা

জ্বালানির দাম বৃদ্ধিতে সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। এবার প্রভাব পড়তে পারে প্রাতরাশের মেনুতেও। কারণ মধ্যবিত্তের প্রিয়...

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...