Saturday, April 4, 2026

অবৈধ কয়লা মজুতের বিরুদ্ধে অভিযান: পুলিশ-জনতা খণ্ডযুদ্ধে উত্তপ্ত খয়রাশোল

Date:

Share post:

অবৈধ কয়লা(Cole) মজুদের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে পুলিশ-জনতা খণ্ডযুদ্ধে উত্তপ্ত হয়ে উঠলো বীরভূমের খয়রাশোলের(Khoyrashol) নওদা পাড়া গ্রাম। পুলিশের(police) বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ তুলেছে গ্রামবাসীরা। ঘটনায় চার-পাঁচ জন গ্রামবাসী আহত হয়েছেন বলেও জানা গিয়েছে। যদিও গুলি চালানোর কথা সম্পূর্ণরূপে অস্বীকার করেছেন বীরভূমের পুলিস সুপার নগেন্দ্র ত্রিপাঠী(Nagendra Tripathi)।

জানা গিয়েছে, ঝাড়খণ্ড সংলগ্ন এই গ্রামে দীর্ঘদিন ধরে অবৈধভাবে কয়লা মজুতের অভিযোগ আসছিল পুলিশের কাছে। এই গ্রাম থেকেই বিভিন্ন জায়গায় পাচার হত কয়লা। খবর পেয়ে শুক্রবার এই গ্রামে অভিযান চালায় পুলিশ বাহিনী। তখনই পুলিশের উপর অতর্কিতে হামলা চালায় একদল গ্রামবাসী। মুহূর্তে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। সূত্রের খবর, পুলিশের কাছে খবর এসেছিল এই গ্রামে একাধিক কয়লা মাফিয়া লুকিয়ে রয়েছে। তাদের ধরতেই এই অভিযান চালানো হয়। তবে গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পেতে হচ্ছে পুলিশকে। চেয়ে পাঠানো হয়েছে বাড়তি ফোর্স।

আরও পড়ুন:যুব বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে আজ বাংলাদেশের বিরুদ্ধে পাল্লা ভারী ভারতের

বীরভূমের পুলিস সুপার নগেন্দ্র ত্রিপাঠী বলেন, “গঙ্গারামচক কোলমাইন থেকে কয়লা তুলে বেআইনি ভাবে তা মজুত ছিল। খবর পেয়ে সেখানে যায় পুলিশ। তখনই কিছু দুষ্কৃতী এবং গ্রামবাসীরা হামলা করে। পুলিশ পাল্টা কোনও প্রত্যাঘাত করেনি। পরিস্থিতি খারাপ হলে কাঁদানে গ্যাসের সেল ফাটানো হয়।” দুটি ডাম্পার থেকে ৪৫ কুইন্টাল কয়লা আটক করা হয়েছে বলেও জানান তিনি। ঘটনায় আক্রান্ত খয়রাশোল থানার ওসি সঞ্চয়ন বন্দ্যোপাধ্যায়। আক্রান্ত হয়েছেন কাঁকড়তলা থানার ওসি জাহেদুল শেখও।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...