Wednesday, June 24, 2026

Fake Video: পুরনো ভিডিও দেখিয়ে রিষড়ার বিদায়ী ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, নেপথ্য কারা?

Date:

Share post:

সামনের মাসেই রিষড়ায় পুরভোট। তার আগে শুক্রবার, পুরসভার বিদায়ী ভাইস চেয়ারম্যান জাহিদ হাসান খানের (Zahid Hasan Khan) একটি ভিডিও (Video) ঘিরে চাঞ্চল্য ছড়ায়। দেখা যাচ্ছে একটি অনুষ্ঠানবাড়িতে শূন্যে গুলি চালাচ্ছেন তিনি। এই ভিডিওটি দেখিয়ে রাজ্যে শাসকদলের বিরুদ্ধে আইনভঙ্গের অভিযোগ তোলে বিরোধীরা। কিন্তু ঘটনা একেবারেই আলাদা। ভিডিও প্রসঙ্গে জাহিদ হাসান খান জানান, ওই ভিডিওটি প্রায় চার-পাঁচ বছর আগের। আর সেটা বিহারে তাঁর এক আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে। আগ্নেয়াস্ত্রটির লাইসেন্স আছে। বিহারে বহু অনুষ্ঠানেই এটি হয়। কোনো ভাবে আইনভাঙার উদ্দেশ্যে নয়।

হঠাৎ করে এত বছর পরে এই ভিডিওটি ভাইরাল হওয়ার ক্ষেত্রে বিজেপির (Bjp) আইটি সেলের (IT Cell) হাত রয়েছে বলে অভিযোগ অনেকের। ভুয়ো ভিডিও দেখিয়ে উত্তেজনা ছড়ানো তাদের পুরনো অভ্যাস। বাংলাদেশের ভিডিও পশ্চিমবঙ্গের বলে অপপ্রচারের চেষ্টা করেছিল বিজেপির আইটি সেল। কলকাতার মা উড়ালপুল, অন্ডাল বিমানবন্দর, শিয়ালদহ ফ্লাইওভার এই সমস্ত ছবি নিয়ে বিজেপিশাসিত রাজ্যের উন্নয়নের প্রচার করার চেষ্টা করেছিল গেরুয়া শিবির। সে মিথ্যে প্রকাশ্যে চলে এসেছে। রিষড়ার ঘটনাতেও বিজেপির আইটি সেলের হাত রয়েছে বলে অভিযোগ রাজনৈতিক মহলের।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...