Friday, June 26, 2026

১৪ ফেব্রুয়ারির মধ্যে স্কুল খোলা নিয়ে রাজ্যের অবস্থান জানতে চায় হাইকোর্ট

Date:

Share post:

আগামী ১৪ ফেব্রুয়ারির মধ্যে রাজ্যকে স্কুল খোলা নিয়ে তাদের অবস্থান জানতে হবে নির্দেশ হাইকোর্টের। শুক্রবার কলকাতা হাইকোর্টে স্কুল খোলার দাবিতে একাধিক মামলার শুনানি চলে।

আরও পড়ুন- জেলা কমিটি নিয়ে জেলায় জেলায় আগুন, বিদ্রোহীদের নিয়ে পিকনিক পলিটিক্স চলছেই শান্তনুর

আবেদনকারীদের পক্ষে আইনজীবীদের দাবি দ্রুত স্কুল খুলতে হবে। অ্যাডভোকেট জেনারেল জানান, স্কুল খুলতে গেলে সংশ্লিষ্ট সকলের কথা ভাবতে হবে। বিপর্যয় মোকাবিলা, স্বরাষ্ট্র, শিক্ষা এবং স্বাস্থ্য দফতরের বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করা হবে। তারপরই রাজ্য সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। সেই সিদ্ধান্ত আদালতকে জানানো হবে।

শুক্রবার স্কুল খোলা নিয়ে একাধিক মামলার শুনানি হয়। শুনানির শুরুতেই আবেদনকারীদের আইনজীবী বিকাশ ভট্টাচার্য বলেন, স্কুল কলেজ বন্ধ থাকায় ছাত্রছাত্রীরা মানসিক বিপর্যয়ের শিকার হয়ে পড়েছে। সমস্ত রকমের করোনা বিধি মেনে অবিলম্বে স্কুল চালু করা দরকার। এভাবে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখে কার্যত শিক্ষার অধিকার আইনকে লঙ্ঘন করা হচ্ছে।এর পাল্ট অ্যাডভোকেট জেনারেল বলেন, সরকার স্কুল খুলতেই চায়। তবে, শিক্ষা প্রতিষ্ঠান খুলতে গেলে সরকারকে সংশ্লিষ্ট সকলের কথা ভাবতে হবে।

আরও পড়ুন- মাথাব্যথা তালিবান: মধ্য এশিয়ার পাঁচটি দেশের সঙ্গে যৌথ কর্মসমিতি তৈরি করছে ভারত

করোনার নতুন প্রজাতি ওমিক্রন ও ডেল্টা দিয়ে ইনস্টিটিউড অফ চাইল্ড হেলথ বার বার সতর্ক করছে। ১৫ বছরের নীচের শিশু ও কিশোরদের কথা মাথায় রাখতে হবে। কারণ, এখনও তাদের টিকাকরণ শুরু হয়নি। এজি আরও বলেন, ‘শিক্ষা দফতর পাড়ায় শিক্ষালয় প্রকল্প চালু করছে। এটাই স্কুল খোলার প্রথম পদক্ষেপ।’

তিনি স্কুল খোলার বিষয়ে সরকারের পদক্ষেপ জানানোর জন্য এক সপ্তাহ সময় চান।আবেদনকারীদের আইনজীবী বিকাশ ভট্টাচার্য আদালতে জানান, আর বিলম্ব না করে অবিলম্বে স্কুল খোলা উচিত। ছাত্রছাত্রীদের মানসিক অবস্থা খারাপ হয়ে পড়ছে। এজি বলেন, স্কুল খুলতে গেলে শিক্ষক,অশিক্ষক, ছাত্র, অভিভাবক সকলের কথাই ভাবতে হবে। শুনানি শেষে আদালত জানিয়েছে, ১৪ ফেব্রুয়ারির মধ্যে স্কুল খোলা নিয়ে রাজ্যকে অবস্থান জানাতে হবে।

অন্তত ৮৫ শতাংশ পড়ুয়ার টিকাকরণ সম্পূর্ণ হওয়ার পরই স্কুল খুলতে চায় রাজ্য সরকার (School Reopening in Bengal)৷ তার জন্য আরও কিছুটা সময় চায় রাজ্য৷ রাজ্যের এই আবেদন মেনে নিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)৷

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...