Wednesday, June 24, 2026

BIG BREAKING: মমতা-অভিষেক কথা, অপপ্রচারের জবাবে কড়া চিঠি

Date:

Share post:

তৃণমূল (TMC) নিয়ে আরোপিত সব জল্পনার অবসান। গোয়াসফর থেকে ফিরে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ( Mamata Banerjee) সঙ্গে কথা বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বৃহস্পতিবার ও শুক্রবার কথা হয়। মূলত সৌজন্যবৈঠক। মমতা সব খবর নেন। তারপর দিল্লি এবং কলকাতায় কীভাবে জোরকদমে এগোবে তৃণমূল, তার বার্তা দেন। সর্বভারতীয় সাধারণ সম্পাদকের কাছ থেকেও অন্য রাজ্যসহ বিভিন্ন রিপোর্ট নেন নেত্রী। এটা স্পষ্ট যে কোনও কোনও মহলের বিকৃত প্রচারকে ভিত্তিহীন প্রমাণ করে তৃণমূল এক ও ঐক্যবদ্ধ পরিবার হিসেবে চলবে। আগামী ২ ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোরে সাংগঠনিক নির্বাচন। সেখান থেকে আবার সর্বভারতীয় সভানেত্রী নির্বাচিত হবেন মমতা। সেদিন তিনি দলের উদ্দেশে ভাষণ দেবেন। এদিকে যে মহলটি থেকে দলের বিভেদজনিত বিকৃত প্রচার করা হচ্ছিল, শুক্রবার বেশি রাতে তাদের কড়া প্রতিবাদপত্র পাঠিয়েছে দল। চিঠি দিয়েছেন রাজ্যসভায় দলের মুখ্যসচেতক সুখেন্দুশেখর রায়। তিনি সাফ লিখেছেন বিভ্রান্তি ছড়াতে চানাচুরের মত মুখরোচক করে তৃণমূল সংক্রান্ত অপপ্রচার বরদাস্ত করা হবে না। সূত্রের খবর, সর্বোচ্চ নেত্রীর সঙ্গে কথার পর সর্বভারতীয় সাধারণ সম্পাদকও তাঁর নির্ধারিত কাজকর্মের গতি বাড়াচ্ছেন। তৃণমূল ঠিক করেছে দল সম্পর্কে কোনোরকম বিভ্রান্তি ছড়ানোর সুযোগ তারা কাউকে দেবে না। অভিষেক এদিন রাজ্যপালের বিরুদ্ধে কড়া প্রচারের বিষয়ে কিছু রণকৌশলের নির্দেশ দিয়েছেন দলে। সূত্রের খবর, রাজ্যপাল যেভাবে রোজ মুখ্যমন্ত্রীকে আক্রমণ করছেন, তার বিরুদ্ধে বিধানসভায় প্রস্তাব থেকে শুরু করে বড়সড় প্রতিবাদের পথে যাচ্ছেন অভিষেকরা।

সূত্রের খবর, মমতা বন্দ্যোপাধ্যায় বহু কষ্ট করে দল তৈরি করে আজ এই বিপুল সাফল্য ও প্রাসঙ্গিকতায় এনেছেন। জননেত্রীই দলের মুখ এবং শেষ কথা। আবার অভিষেক নতুন প্রজন্মের ভাবনা এবং কর্মপদ্ধতিতে সমৃদ্ধ করছেন দলকে। সিনিয়র ও জুনিয়রদের মিলিত চেষ্টায় দলের ধার এবং ভার বাড়ছে। এই সময় সকলেই সতর্ক থাকবেন যাতে কোনও মহল থেকে কোনোরকম ধোঁয়াশার বাতাবরণ কেউ ছড়াতে না পারে। এবার সাংগঠনিক নির্বাচনের পর আরও উদ্যম নিয়ে নামবে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। জানা গিয়েছে, সাংসদদের সঙ্গে নেত্রীর বৈঠক নিয়ে বহুলপ্রচারিত একটি সংবাদপত্র বিভ্রান্তিকর খবর লিখেছিল। তাদের দপ্তরে সুখেন্দুবাবুর চিঠি ই-মেলেই পৌঁছে গিয়েছে।

আরও পড়ুন- রাজ্য সরকারের মাস্টারস্ট্রোক, ফেব্রুয়ারি থেকে দুয়ারে সরকার ক্যাম্পে মিলবে করোনা টিকা

 

Related articles

মুখ্যমন্ত্রী বার্তার পরই অ্যাকশন পুলিশের, তামান্না খুনে গ্রেফতার ২

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বার্তার পরই অ্যাকশন। তামান্না খুনে ( Tammana Murder Case)গ্রেফতার আরও ২,  রাতভর তল্লাসি চালিয়ে আরও...

বুধ বিকেলেও কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা? জেনে নিন বঙ্গের আবহাওয়ার আপডেট

একটানা দাবদাহের পর আষাড় মাসের শুরু থেকেই ঝড় বৃষ্টিতে পারদ কিছুটা নেমেছে। বিগত কয়েকদিন ধরেইব উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণেও...

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...