Wednesday, June 24, 2026

Madan Mitra: পথ দুর্ঘটনায় আহত জোড়াফুলের ‘কালারফুল বয়’ মদন মিত্র

Date:

Share post:

মোটর সাইকেল থেকে পড়ে গিয়ে আহত হয়েছেন কামারহাটির (Kamarhati) তৃণমূল কংগ্রেসের (TMC) বিধায়ক মদন মিত্র। শুক্রবার মোটরসাইকেল চালিয়ে বেলঘরিয়ায় একটি অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন বিধায়ক(MLA)। সেই সময়ই ঘটে যায় দুর্ঘটনা (Accident)। মোটর সাইকেল থেকে পড়ে গিয়ে পায়ে চোট পান তিনি। তড়িঘড়ি তাঁর অনুগামীরা তাঁকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। পায়ের হাঁটু তে ব্যথা পাওয়ায় ব্যান্ডেজ করতে হয় সেই স্থানে। আপাতত সুস্থ আছেন বঙ্গ রাজনীতির ‘ কালারফুল বয়’।

‘পদ্মভূষণ’ উস্তাদ রশিদ খানকে বাড়ি গিয়ে সম্বর্ধনা ভারতী-রুদ্রনীলের

জানা যায় শুক্রবার একটি অনুষ্ঠান থেকে ভিডিয়ো আপলোড করে কামারহাটির তৃণমূল (TMC) বিধায়ক মদন মিত্র (Madan Mitra) তাঁর অবস্থানের কথা জানান নেট দুনিয়ার অনুরাগীদের। কিন্ত তারপরই তাঁর দুর্ঘটনায় আহত হওয়ার খবর প্রকাশ্যে আসে। এই প্রসঙ্গে মদন মিত্র সংবাদমাধ্যমকে জানান, যে তাঁর মাথাটা পিছনের চাকা আর সামনের চাকার মাঝে পড়ে গিয়েছিল। দুর্ঘটনায় চোখের ক্ষতি হতে পারত বলেও আশঙ্কা প্রকাশ করেন বিধায়ক।যদিও আপাতত পায়ে ব্যান্ডেজ বাঁধা অবস্থাতেই আছেন তিনি।কিন্তু ঠিক কী ভাবে এই দুর্ঘটনা ঘটল, তা যদিও স্পষ্ট নয়।

Related articles

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...