Saturday, April 4, 2026

Rafael Nadal: অস্ট্রেলিয়ান ওপেন চ‍্যাম্পিয়ন নাদাল, ২১টি গ্র্যান্ডস্ল্যাম জেতার নজির গড়লেন তিনি

Date:

Share post:

অস্ট্রেলিয়ান ওপেন ( Australian Open) চ‍্যাম্পিয়ন হয়ে ইতিহাস তৈরি করলেন রাফায়েল নাদাল ( Rafael Nadal)। প্রথম পুরুষ টেনিস খেলোয়াড় হিসেবে ২১তম গ্র্যান্ড স্ল্যাম জিতলেন তিনি। টপকে গেলেন রজার ফেডেরার, নোভাক জোকোভিচকে ।

একেই বলে দুরন্ত ক‍ামব‍্যাক। দাঁতে দাঁত চেপে লড়াই করে একেবারে জয় ছিনিয়ে নেওয়া। রবিবার রাশিয়ান তারকা ড্যানিল মেদভেদেভকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেন চ‍্যাম্পিয়ন হলেন রাফায়েল নাদাল। ম‍্যাচের ফলাফল ২-৬, ৬-৭ (৫-৭), ৬-৪, ৬-৪, ৭-৫ গেমে। এই জয়ের ফলে দ্বিতীয়বার অস্ট্রেলিয়ান ওপেন জিতলেন তিনি।ম‍্যাচে এদিন চলল প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা ধরে লড়াই। প্রথম দুটি সেটে মেদভেদেভ যেন খেলেন অনবদ্য। বেশ কয়েকবার নাদালের সার্ভিস ব্রেক করেন তিনি। দ্বিতীয় সেটে নাদাল কামব্যাক করার চেষ্টা করলেও শেষ অবধি টাইব্রেকারে সেট জিতে নেন মেদভেদেভ। কিন্তু তারপরই দুরন্ত কামব‍্যাক করেন নাদাল। তৃতীয় সেট থেকে জ্বলে ওঠেন তিনি। চতুর্থ সেটের তৃতীয় গেমে মেদভেদেভের সার্ভিস ব্রেক করেন, যদিও মেদভেদেভ লড়ার চেষ্টা করেন, কিন্তু শেষ অবধি সেট জিতে নেন রাফা। আর পঞ্চম সেটে দুর্দান্ত লড়াই চালিয়ে যান দুজনেই। কিন্তু শেষের দিকে নাদাল যেন উড়িয়ে দিলেন মেদভেদেভকে। শেষ অবধি ২-৬, ৬-৭ (৫-৭), ৬-৪, ৬-৪, ৭-৫ ফলে জয়লাভ করেন নাদাল। আর এরফলে প্রথম পুরুষ টেনিস খেলোয়াড় হিসেবে ২১টি গ্র্যান্ডস্ল্যাম জেতার নজির গড়লেন রাফায়েল নাদাল।

আরও পড়ুন:Surajit Sengupta: ভেন্টিলেশনে সুরজিৎ সেনগুপ্ত

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...