Friday, April 3, 2026

রাষ্ট্রপতির কাছে রাজ্যপাল ধনকড়কে সরানোর দাবি জানালেন সুদীপ

Date:

Share post:

রাজ্যপাল জগদীপ ধনকড়কে সরানো নিয়ে দিল্লির দরবারে সরব হল তৃণমূল। সরাসরি রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে ধনকড় সম্পর্কে নালিশ জানালেন লোকসভায় তৃণমূলের নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, পশ্চিমবঙ্গের গণতন্ত্রের স্বার্থে রাজ্যপাল বদল করা দরকার। সংসদের যৌথ অধিবেশনে ভাষণ শেষ করে বেরিয়ে যাওয়ার মুখে তৃণমূল কংগ্রেসের সাংসদদের মুখোমুখি হন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।
সেই সময়েই বাংলার রাজ্যপাল জগদীপ ধনকড়ের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ করেছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। ‘ সংসদীয় গণতন্ত্র রক্ষার স্বার্থে অবিলম্বে রাজ্যপালকে প্রত্যাহার করুন’, সরাসরি রাষ্ট্রপতিকে দাবি জানান সুদীপ।

আরও পড়ুন- Budget session: সংসদ সচল রাখতে বিরোধীদের কাছে সহযোগিতা আর্জি প্রধানমন্ত্রীর
সংসদের দুই কক্ষেই রাজ্যপালের অপসারণের দাবিতে তৃণমূল সরব হবে বলে সিদ্ধান্ত আগেই হয়েছিল। গত বৃহস্পতিবার তৃণমূলের সাংসদদের সঙ্গে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল বৈঠক করেন। সেই বৈঠকেই নেত্রী দলীয় সাংসদদের এ ব্যাপারে সরব হওয়ার পরামর্শ দেন। রাজ্যসভা এবং লোকসভায় সুযোগ পেলেই রাজ্যপালের অপসারণ চাইতে হবে, এমনটাই নির্দেশ দিয়েছেন মমতা। দলের রাজ্যসভার সাংসদ শুখেন্দুশেখর রায় ওইদিনই জানিয়েছিলেন, রাজ্যসভায় রাজ্যপালের অপসারণ চেয়ে স্বতন্ত্র প্রস্তাব আনা হবে।সোমবার সংসদে শুরু হয়েছে বাজেট অধিবেশন।
এদিন রাষ্ট্রপতি উদ্বোধনী ভাষণ দেন। পরে আর্থিক সমীক্ষার রিপোর্ট পেশ করা হয়। মঙ্গলবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বাজেট পেশ করবেন। এদিন তৃণমূল দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় শুরুতেই বুঝিয়ে দেন, আগামী দিনগুলিতে তাঁরা সংসদের দুই কক্ষেই রাজ্যপালের অপসারণকে কেন্দ্র করে দৃষ্টি আকর্ষণ করবেন।

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...