Thursday, April 2, 2026

৩ ফেব্রুয়ারি থেকে খুলছে স্কুল-কলেজ

Date:

Share post:

৩ ফেব্রুয়ারি থেকে অষ্টম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ক্লাস হবে।পঞ্চম থেকে সপ্তম শ্রেণী পাড়ায় শিক্ষালয়।ওইদিন থেকেই শুরু হচ্ছে কলেজ, পলিটেকনিক এবং  বিশ্ববিদ্যালয়। নবান্ন থেকে ঘোষণা মুখ্যমন্ত্রী  মমতা বন্দ্যোপাধ্যায়ের।

সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানেই বৃহস্পতিবার থেকে ক্লাস শুরু হবে। পঞ্চম থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত পড়ুয়াদের জন্য ‘পাড়ায় শিক্ষালয়’ চালু হচ্ছে। অষ্টম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের স্কুলে আসার কথা বলা হয়েছে। প্রথম থেকে পঞ্চম শ্রেণির পড়ুয়াদের আপাতত বাড়ি থাকার পরামর্শই দিয়েছে রাজ্য সরকার।মুখ্যমন্ত্রীর স্কুল খোলার ঘোষণায় খুশি পড়ুয়ারা।

সোমবার মুখ্যমন্ত্রী বলেন, ৪ এবং ৫ ফেব্রুয়ারি সরস্বতী পুজো উপলক্ষে ছুটি দেওয়া হয়েছে। তাই ৩ তারিখ স্কুল খুলে দেওয়া হচ্ছে। এর ফলে স্কুলে গিয়ে ছাত্র-ছাত্রীরা পুজোর প্রস্তুতি নিতে পারবে। অষ্টম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণির ক্লাস শুরু হলেও প্রাইমারি স্কুল খোলার ব্যাপারে এখনই সিদ্ধান্ত নয় বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

করোনার তৃতীয় ঢেউয়ে সংক্রম ণ বাড়ায় ডিসেম্বরের শেষ থেকে কড়া বিধিনিষেধ জারি করে রাজ্য সরকার। জানুয়ারির শুরু থেকে বন্ধ হয়ে যায় স্কুল-কলেজ। আপাতত করোনার দাপট অনেকটাই কমেছে। বেশ কিছুদিন থেকেই নানামহল থেকে স্কুল খোলার দাবি উঠছিল। সেই দাবি মেনে স্কুল খোলার ঘোষণা করল সরকার।

 

Related articles

নতুন করে যুদ্ধের মেঘ: প্রস্তুতিতে বৈঠকে প্রধানমন্ত্রী

পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানির দাম নিয়ন্ত্রণে নাজেহাল মোদি সরকার। এই পরিস্থিতিতে হয়রানি শুধুই সাধারণ মানুষের। দেশের অর্থনৈতিক...

ভোটার তালিকা থেকে বাদ: বিক্ষোভের জেরে কালিয়াচকে আটকে ৭ বিচারবিভাগীয় আধিকারিক

রাজ্যে এসআইআর-এর অ্যাডজুডিকেশন মামলাগুলির নিষ্পত্তি শুরু হতেই প্রায় ৪৫ শতাংশ মানুষের নাম বাদ পড়েছে। যার জেরে রাজ্যের উত্তর...

IPL: পিচ নিয়ে অবস্থান স্পষ্ট নায়ারের, পাথিরানাকে নিয়েও দিলেন বড় আপডেট

চলতি মরশুমের আইপিএলেরর (IPL) শুরুটা একে বারেই ভালো হয়নি কেকেআরের(KKR) ।ঘরের মাঠে প্রথম ম্যাচেই জয়ের স্বাদ পেতে মরিয়া...

প্রথম ম্যাচে ব্রাত্য, লখনউ জার্সিতে নিজেকে প্রমাণ করতে চান সচিন পুত্র

আইপিএলের মঞ্চে  নতুন অধ্যায় শুরু করতে চলেছেন সচিন পুত্র অর্জুন তেন্ডুলকর(Arjun Tendulkar)। দীর্ঘ ৫ বছর মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে...