Friday, April 3, 2026

Budget 2022: এবার চালু হবে ই-পাসপোর্ট: বাজেটে ঘোষণা নির্মলার

Date:

Share post:

এবার ভারতে চালু হচ্ছে ই-পাসপোর্ট (E-passport)। ২০২২-২৩ অর্থবর্ষের বাজেট (Budget) পেশ করে এই ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের (Nirmala Sitaraman)। ই-পাসপোর্টে চিপ দেওয়া থাকবে। বিদেশে যাতায়াতের সুবিধার জন্যই এই ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান নির্মলা। এতে জালিয়াতি কমানো যাবে বলে আশা কেন্দ্রীয় অর্থমন্ত্রীর।

পাসপোর্টগুলি আন্তর্জাতিক নিয়ম মেনে ইস্যু করা হবে বলে মত। এতে নিরাপত্তা সুনিশ্চিত করতে রেডিও-ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন এবং বায়োমেট্রিক্সের সুবিধা থাকবে। নিয়মিত পাসপোর্টের একটি ডিজিটাল সংস্করণ হবে। এতে থাকা ইলেকট্রনিক চিপ ডেটা নিরাপত্তায় সাহায্য করবে।

আরও পড়ুন:Budget 2022: দূষণ রোধে বাজেটে ই-গাড়িতে জোর,বাড়ানো হবে চার্জ সেন্টার: নির্মলা সীতারমণ

ই-পাসপোর্টের ফলে অভিবাসনের দীর্ঘ লাইন থেকে মুক্তি পাওয়া যাবে। কারণ, এতে থাকা চিপের সাহায্যে ইমিগ্রেশন কাউন্টারে সহজেই পাসপোর্ট স্ক্যান করা যাবে। ইতিমধ্যে ব্রিটেন, জার্মানি, আমেরিকায় ই-পাসপোর্ট চালু আছে। এবার ভারত ই পাসপোর্ট চালু করে নাগরিকদের কতটা সুবিধা করতে পারে সেটাই দেখার।

Related articles

আজ পুরুলিয়া-বিষ্ণুপুর- খানাকুলে নির্বাচনী জনসভা অভিষেকের

বাংলার মাটি সম্প্রীতির কথা বলে। বিভেদকামী শক্তির এখানে কোনও জায়গা নেই। রাজ্যের বিধানসভার নির্বাচনের প্রচারে বিভিন্ন জনসভা থেকে...

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...