Friday, June 26, 2026

Budget 2022: দূষণ রোধে বাজেটে ই-গাড়িতে জোর,বাড়ানো হবে চার্জ সেন্টার: নির্মলা সীতারমণ

Date:

Share post:

মঙ্গলবার সংসদে চতুর্থবারের জন্য বাজেট পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। এই বাজেটে একাধিক বড় ঘোষণার পাশাপাশি দূষণ রোধে বড় ঘোষণা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।  তাপবিদ্যুৎ কেন্দ্রে পাঁচ থেকে সাত শতাংশ বায়ো মাস ব্যবহারের কথা ঘোষণা করেন তিনি। পাশপাশি, বায়ুদূষণ কমাতে ব্যাটারি চালিত গাড়ি বেশি করে চালানোর জন্য বিশেষ জোর দিতে  ব্যাটারি চার্জ সেন্টার বাড়ানো হবে বলে জানান নির্মলা।

আরও পড়ুন:GST: জিএসটি-তে রেকর্ড আয় হয়েছে: জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী

এদিন সংসদে দেড় ঘণ্টার বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন দূষণ নিয়ে বেশ কিছু  গুরুত্বপূর্ণ ঘোষণা করেন৷ বড় শহরগুলিতে দূষণমুক্ত হওয়ার জন্য ব্যাটারি চার্জ সেন্টার বাড়ানর পাশাপাশি তাপবিদ্যুৎ কেন্দ্রে বায়ো মসের ব্যবহার বাড়ানোর ঘোষণা করেন।

সম্প্রতি বড় শহরগুলিতে অতিরিক্ত মাত্রায় বায়ু দূষণের কারণে মারাত্মক সমস্যার মুখোমুখি হতে হয় সাধারণ মানুষকে। ভারতে সব থেকে দূষিত স্থানগুলির মধ্যে পড়ে দিল্লি, কানপুর, ফরিয়াবাদ, গয়া, পাটনা, শ্রীনগর, নয়ডা এবং গুরগাঁও।প্রায় সমস্ত শহর ধোঁয়াশায় আচ্ছাদিত এবং বায়ুর গুণমানগুলি বিপজ্জনক স্তরে পৌঁছে যায়। দূষণের স্তরটি এত মারাত্মক আকার ধারণ করে যে বেশিরভাগ বড় শহরগুলি দম ফেলার জন্য হাঁপিয়ে ওঠেন আমজনতা। সেখানে দাঁড়িয়ে বাজেটে গ্রিন এনার্জির কথা ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রীর।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...