Tuesday, June 23, 2026

বাজেট ঘোষণার ঊর্ধ্বমুখী শেয়ারবাজার, ৮৪৮ পয়েন্ট বৃদ্ধি সেনসেক্সের

Date:

Share post:

🔹সেনসেক্স ৫৮,৮৬২.৫৭ (⬆️ ১.৪৬%)

🔹নিফটি ১৭,৫৭৬.৮৫ (⬆️ ১.৩৭%)

অর্থনীতির দীর্ঘ দুর্দশা পেরিয়ে আশার আলো দেখিয়েছিল শেয়ার বাজার। যদিও ওমিক্রন আতঙ্কে শেয়ারবাজার বড়সড় ধাক্কা খেলেও বাজেট ঘোষণার পর সে ধাক্কা সামলে ফের ঊর্ধ্বমুখী হল দালাল স্ট্রিট। মঙ্গলবার ৮৪৮ পয়েন্ট বাড়ল সেনসেক্সের সূচক। পাশাপাশি নিফটি বেড়েছে ২৩৭ পয়েন্ট।

মঙ্গলবার বাজার খোলার পর থেকে ঊর্ধ্বমুখী হতে থাকে সেনসেক্সের সূচক। বাজার বন্ধ হওয়ার পর দেখা যায় অতীতের ধাক্কা সামলে ৮৪৮ পয়েন্ট বেড়েছে সেনসেক্স। সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, বিএসই সেনসেক্স (BSE Sensex) ৮৪৮.৪০ পয়েন্ট বা ১.৪৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫৮,৮৬২.৫৭। পাশাপাশি সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, এদিন নিফটি ২৩৭.০০ পয়েন্ট বা ১.৩৭ শতাংশ বেড়ে নিফটি পৌঁছয় ১৭,৫৭৬.৮৫।

আরও পড়ুন:রাজ্যগুলিকে ১ লক্ষ কোটি টাকা পর্যন্ত বিনা সুদে ঋণ, বাজেটে বড় ঘোষণা নির্মলার

এ দিন যেসকল কোম্পানিগুলির শেয়ার ব্যাপক বৃদ্ধি পেয়েছে তা হল, ইন্ডাসিন্ড ব্যাংক, এশিয়ান পেইন্টস,বাজাজ ফিনান্স, কোটাক ব্যাংক, পেটিএম, আইআরসিটিসি, উইপ্রো, ফেডারেল ব্যাংক, এইচডিএফসি ব্যাংক, আইসিআইসিআই, ফার্স্ট ব্যাংক, আইডিএফসি, সান ফার্মা, টিসিএস, ভারতী এয়ারটেল। এদিকে শেয়ারের দাম কমেছে- আইটিসি, ড. রেড্ডিস, মারুতি, হিরো মোটর্স, টিভিএস।

Related articles

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...

জেনে নিন মঙ্গলবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন দাম জারি করে সরকারি...

ফের বাড়ছে সোনার দাম! মঙ্গলে কত হল নতুন দাম দেখে নিন এক ঝলকে

আগের সপ্তাহের শেষের দিকে বেশ দাম কমলেও ফের বাড়তে শুরু করেছে হলুদ ধাতুর দাম (Gold and Silver Price)।...