Tuesday, June 23, 2026

রাজ্যগুলিকে ১ লক্ষ কোটি টাকা পর্যন্ত বিনা সুদে ঋণ, বাজেটে বড় ঘোষণা নির্মলার

Date:

Share post:

করোনার জেরে বিধ্বস্ত দেশের অর্থনীতি। অর্থনৈতিক ক্ষেত্রে জোর ধাক্কা খাওয়ায় রাজ্যগুলির অবস্থা বেহাল। করোনায় বিপর্যস্ত সেই সকল রাজ্যকে সাহায্য করতে কেন্দ্রীয় বাজেটে(budget 2022) সাহায্যের ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ(Nirmala sitharaman)। রাজ্যগুলিকে পরিকাঠামো খাতে খরচ মেটাতে ১ লক্ষ কোটি টাকা পর্যন্ত ঋণ দেওয়ার ঘোষণা করল কেন্দ্রীয় সরকার(Central Govt)।

এদিন বাজেট বক্তৃতায় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জানান, ২০২২-২৩ অর্থবর্ষে রাজ্যগুলিকে সাহায্য করতে ১ লক্ষ কোটি টাকার তহবিল তৈরি করবে কেন্দ্র সরকার। যার মাধ্যমে ৫০ বছরের জন্য সুদ ছাড়া ঋণ দিতে পারবে রাজ্যগুলি। পাশাপাশি প্রতিবছর কেন্দ্র সরকার রাজ্য সরকারকে ঋণ বাবদ যে বরাদ্দ করে থাকে তা আগের মতই বরাদ্দ থাকবে। অর্থমন্ত্রী জানিয়েছেন, করোনার ধাক্কা সামলে মূলত পরিকাঠামো খাতে ব্যয় সামলাতে রাজ্যগুলিকে সাহায্য করবে কেন্দ্র।

আরও পড়ুন:Budget 2022: ‘কেন্দ্রের এই বাজেট একটা ভাঁওতা, গরিব-মধ্যবিত্তদের জন্য কিছু নেই’: অমিত মিত্র

উল্লেখ্য করোনা পরিস্থিতির সময় কেন্দ্রের আচরণ নিয়ে বারবার ক্ষোভ প্রকাশ করেছে অবিজেপি রাজ্য সরকারগুলি। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কেন্দ্র সরকারের ভূমিকা নিয়ে রীতিমতো সরব হয়ে উঠেছিলেন। এই অবস্থায় করোনায় বেহাল রাজ্য গুলির পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিল মোদি সরকার। বাজেটে দেখা গেল তারই প্রতিফলন।

Related articles

দেশদ্রোহের অভিযোগে ইরানে গ্রেফতার ৩৩০০! হরমুজে বাড়ল জাহাজ চলাচল

যুদ্ধচলাকালীন ইজরায়েলকে সাহায্য এবং অপপ্রচার চালানোর অভিযোগ এবার ৩হাজার ৩০০ নাগরিককে গ্রেফতার করল (Iran Arrests) ইরান প্রশাসন। আনা...

শওকতের ছেলের ‘অরণ্যের কূলে’-এও এবার বুলডোজার! নোটিশ ঘিরে প্রশ্ন

নদীর চর বেআইনি ভাবে দখল করে তৈরি হয়েছিল ঝাঁ-চকচকে ক্যাফে 'অরণ্যের কূলে' (Aranyer Kule Cafe)।এবার এই ক্যাফে ভাঙার...

‘অভিষেকেই’ ঝোড়ো ব্যাটিং: বিধানসভায় তৃণমূল বিধায়ক কুণালকে সামলাতে হিমশিম স্পিকার-সহ শাসকশিবির

এর আগে রাজ্যসভার সাংসদ হওয়ার অভিজ্ঞতা আছে। কিন্তু বিধানসভায় (Assembly) এই প্রথম। আর অভিষেকেই ঝোড়ো ব্যাটিং বেলেঘাটার তৃণমূল...

বেআইনিভাবে প্রশাসনের নাকের ডগাতেই চলছিল রমরমিয়ে কোচিং ক্লাস

চরম গাফিলতি! জ্বলছে বিল্ডিং কিন্তু পালানোর পথ নেই। নীচে নামার একমাত্র (Lucknow Fire Tragedy) সিঁড়ি ধোঁয়া ও আগুনের...