Friday, April 3, 2026

Sc EastBengal: ‘চেন্নাইয়ানের বিরুদ্ধে জয়ের জন‍্য ঝাঁপাবে দল’, বললেন লাল-হলুদ কোচ মারিও রিভেরা

Date:

Share post:

এটিকে মোহনবাগানের ( Atk Mohunbagan) কাছে হারের পর আগামীকাল আইএসএলের (ISL) পরবর্তী ম‍্যাচে নামছে এসসি ইস্টবেঙ্গল ( SC EastBengal)। প্রতিপক্ষ চেন্নাইয়ান এফসি (chennaiyin fc)। চেন্নাইয়ানের বিরুদ্ধে নিজেদের সেরাটা দিতে মরিয়া লাল-হলুদ ব্রিগেড। মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে এসে এমনটাই জানালেন এসসি ইস্টবেঙ্গল কোচ মারিও রিভেরা।

এদিন সাংবাদিক সম্মেলনে মারিও বলেন,” আমরা সব সময় পরের ম্যাচে জেতার জন্য ভাবি। সেই ভাবেই দল অনুশীলন করে। এবং চেন্নাইয়ান এফসির বিরুদ্ধে একই লক্ষ্য নিয়ে মাঠে নামব।”

ডার্বি ম্যাচে বেশ ভালোভাবে দেখা গিয়েছিল মার্সেলো রিবিয়েরো ও আন্তোনিও পেরোসেভিচের জুটিকে। চেন্নাইয়ান ম‍্যাচেও কী এই জুটিকে দেখা যাবে? এই নিয়ে রিবেরা বলেছেন,”মার্সেলো ও পেরোসেভিচের জুটির দিকে সবাই তাকিয়ে থাকবে। ওরা একে অপরকে বুঝতে শুরু করেছে। পজেটিভ ফলাফল আসবে।”

ডার্বিতে ভালো খেলেও হারের মুখ দেখতে হয়েছে। ডার্বিতে হারের পর কিভাবে খেলোয়াড়দের উৎসাহিত করেছেন? এর জবাবে মারিও বলেছেন, “একটি ভালো ম্যাচের পর কোনও দলকে সহজেই উৎসাহিত করা যায়। আমরা গত ম্যাচে অনেক কিছু ভালো করেছি, খেলোয়াড়রা জানে যে আমরা সঠিক পথে যাচ্ছি তাই কাজটা কঠিন ছিল না।”

আরও পড়ুন:PR Sreejesh : ওয়ার্ল্ড গেমস বর্ষসেরা অ্যাথলিটের পুরস্কার পেলেন পি আর সৃজেশ

Related articles

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...

কোথায় বিজেপি বিধায়ক: ইন্দাস থেকে প্রশ্ন অভিষেকের

ইন্দাসে বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারাকে এলাকায় দেখাই যায় না বলে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...