Sunday, June 14, 2026

একঝাঁক বিধায়ক দল ছাড়ার পথে, ত্রিপুরায় একক সংখ্যা গরিষ্ঠতা হারাতে পারে বিজেপি

Date:

Share post:

শুধু বেসুরো নয়, আগেই ত্রিপুরার বিপ্লব দেব সরকারের বিরুদ্ধে প্রকাশ্যে কার্যত বিদ্রোহ ঘোষণা করেছিলেন আগরতলার বিক্ষুব্ধ বিজেপি বিধায়ক সুদীপ রায় বর্মন। তার মাঝেই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন সুরমার বিধায়ক আশিস দাস। এবার বিজেপি সরকারের বিরুদ্ধে শাসকদলেরই ৪ বিধায়ক সরাসরি মুখ খুললেন। এবং এই চার বিধায়ক সুদীপ রায় বর্মনের ঘনিষ্ঠ বলেই পরিচিত ত্রিপুরা রাজ্য রাজনীতিতে।

আশিস সাহা, দিবাচন্দ্র রাংখল, বুর্বমোহন ত্রিপুরার মতো বিজেপি বিধায়করা মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছেন। রাজ্যের প্রতিটি জেলায় সরকারের বিরুদ্ধে বৈঠক করছেন বিক্ষুব্ধ বিধায়করা। তাঁদের বিজেপি ত্যাগ এখন শুধু সময়ের অপেক্ষা। সবমিলিয়ে ২০২৩ বিধানসভা নির্বাচনের আগে চরম বিপাকে গেরুয়া শিবির।

অঙ্ক বলছে, সুদীপ রায় বর্মন সহ এই চার বিক্ষুব্ধ বিধায়ক বিজেপি ছাড়লেই বিপ্লব দেব সরকার টিকে গেলেও বিজেপির পক্ষে একক সংখ্যা গরিষ্ঠ থাকবে না। সেক্ষেত্রে শরিক আইপিএফটির উপর নির্ভর করেই বাকি সময়টা সরকার চালাতে বিপ্লব দেবকে। নির্ভর করতে হবে। যা কিন্তু একেবারেই অশনি সঙ্কেত।

আরও পড়ুন- Accident: দুর্ঘটনার কবলে মন্ত্রী হুমায়ুন কবীরের স্ত্রীর গাড়ি, আহত ৩

 

Related articles

রবিবাসরীয় আমেজে প্রাক বর্ষার খামখেয়ালি মেজাজ, সকাল থেকে মেঘ-রোদের লুকোচুরি 

ছুটির দিনের সকাল থেকেই কখনও মেঘলা আকাশ কখনও চড়া রোদ। ছাতা ছাড়া সত্যিই বাইরে বেরোনো দায়। তবে সেটা...

‘উপজ চলছে তিকি তাকা’, উৎপল সিনহার কলম

রাত গভীর, কিন্তু সারা পৃথিবী জেগে। ২০১০ বিশ্বকাপ ফুটবল ফাইনাল চলছে জোহানেসবার্গে। প্রথমার্ধের খেলা শেষ । গোলশূন্য অবস্থায়...

সোনারপুর, বিমানবন্দরে মুখ পুড়েছে: ভবানীভবনে অভিষেকের হাজিরায় সতর্ক পুলিশ

রাজ্যে পালাবদলের পরে আইন শৃঙ্খলা নিয়ে যে বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) দিচ্ছেন প্রতিদিন, আদতে তা রক্ষা...

ফ্রান্স সফরে আজ ম্যাক্রোঁর সঙ্গে সাক্ষাৎ প্রধানমন্ত্রীর, বুধে মোদি-ট্রাম্প বৈঠকের সম্ভাবনা

জি সেভেন সম্মেলনে যোগ দিতে ফ্রান্সে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। ভারতীয় সময় অনুসারে শনিবার রাত সাড়ে...