Friday, April 3, 2026

BJP: রাজ্য বিজেপির টালমাটাল পরিস্থিতিতে মোহন ভাগবতের সঙ্গে সাক্ষাৎ অমিতাভ চক্রবর্তীর

Date:

Share post:

রাজ্য বিজেপির ক্ষোভ- বিক্ষোভ এবং অন্তর্দ্বন্দ্ব প্রকাশ্যে আসার পর থেকেই কার্যত অপাঙক্তেয় হয়েছেন বিজেপির বিশিষ্ট নেতারা। এমতাবস্থায় সংঘপ্রধান মোহন ভাগবতের সঙ্গে দেখা করলেন বিজেপি সংগঠন সম্পাদক অমিতাভ চক্রবর্তী। আর এই খবর জানাজানি হতেই দলের অন্দরে শুরু হয়েছে জোর চর্চা।

আরও পড়ুন:Mamata: দুর্গাপুজোকে ইউনেস্কোর স্বীকৃতির উদযাপন, ১ সেপ্টেম্বর শ্যামবাজার থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা: মুখ্যমন্ত্রী

বিজেপি নতুন রাজ্য কমিটি ঘোষণার পরেই রাজ্য বিজেপির টালমাটাল অবস্থা। বিক্ষোভ এতটাই তীব্র হয়েছে যে বিজেপি সভাপতি জে পি নাড্ডার কাছে পর্যন্ত নালিশ গিয়েছে। দলের মধ্যে ফাটল চওড়া হতেই বহু জেলায় দলীয় কার্যালয়েও তালা ঝুলিয়ে দিয়েছে বিক্ষুব্ধ নেতা-কর্মীরা। আদি-নব্য বিজেপির এই চরম সংঘাতে অমিতাভ চক্রবর্তীকে কাঠগোড়ায় তুলেছে বিক্ষুব্ধ নেতা-কর্মীরা।

সূত্রের খবর, শিলচর থেকে কলকাতায় পৌঁছনোর পরই ভাগবতের সঙ্গে দেখা করেন অভিতাভ চক্রবর্তী। তবে মোহন ভাগবতের সঙ্গে তাঁর ঠিক কী নিয়ে আলোচনা হয়েছে, সে সম্পর্কে কিছুই জানা যায়নি।  যদিও সূত্রের খবর, সংক্ষেপে গোটা বিষয়ের সারবস্তু সংঘপ্রধানকে জানিয়েছেন অমিতাভবাবু। সমস্যা মেটাতে যথাযথ ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছেন ভাগবত। তবে অন্যবারের মতো এবারের সফরে সংঘের সর্বভারতীয় শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক ছাড়া সমাজের কোনও বিশিষ্টজনের সাক্ষাৎ হয়নি ভাগবতের।

Related articles

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...