Tuesday, June 23, 2026

Mamata: দুর্গাপুজোকে ইউনেস্কোর স্বীকৃতির উদযাপন, ১ সেপ্টেম্বর শ্যামবাজার থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা: মুখ্যমন্ত্রী

Date:

Share post:

দুর্গাপুজোকে ইউনেস্কোর হেরিটেজের তকমার উদযাপনে পয়লা সেপ্টেম্বর দুপুর ১টায় শ্যামবাজার থেকে শোভাযাত্রা

বাংলার দুর্গাপুজোকে হেরিটেজের তকমা দিয়েছে ইউনেস্কোর। সেটাই সম্মান উদযাপন করা হবে। এই ঘোষণা বুধবার, তৃণমূলের সাংগঠিক বৈঠকের মঞ্চেই জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Benargee)। বৃহস্পতিবার, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে প্রশাসনিক বৈঠকে থেকেই শোভাযাত্রার দিন ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। ১ সেপ্টেম্বর দুপুর ১টায় শ্যামবাজার থেকে শোভাযাত্রা হবে।

ইউনেস্কো দুর্গাপুজোকে স্বীকৃতি দেওয়ায় তাদের ধন্যবাদ জানিয়ে পথে নামবে কলকাতা। কেউ উলুধ্বনি, কেউ দোয়া করে শোভাযাত্রাকে সমর্থন জানাবেন। রেড রোডে (Red Road) পুজো কার্নিভাল হবে বলেও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। ১ সেপ্টেম্বর সব জেলায় উদযাপন হবে। সমস্ত ক্লাবের সদস্যদের উপস্থিত থাকতে হবে বলে নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রী বলেন, বাংলার দুর্গাপুজো ইউনেস্কোর (Unesco) হেরিটেজ স্বীকৃতি পেয়েছে। এই হেরিটেজ স্বীকৃতি বাংলার এবং বাঙালির গর্ব। বর্ণাঢ্য মিছিলে লক্ষ্মীর ভাণ্ডারে যে মা-বোনেরা টাকা পেয়েছেন, তাঁরা ওই শঙ্খ বাজাবেন, উলুধ্বনি দেবেন। আবার সংখ্যালঘু মহিলারা তাঁদের মতো করে দোয়া করবেন।

 

Related articles

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...