Saturday, April 4, 2026

Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) যশ ধুল এবং শেখ রশিদের দুরন্ত ব‍্যাটিং এ ভর করে অস্ট্রেলিয়াকে ৯৬ রানে উড়িয়ে অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে ভারতীয় দল। আগামী শনিবার ফাইনালে তাদের মুখোমুখি ইংল্যান্ড।

২) ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এক দিনের সিরিজ শুরু হওয়ার আগেই বড় ধাক্কা ভারতীয় শিবিরে। করোনায় আক্রান্ত হলেন পাঁচ ক্রিকেটার-সহ ভারতীয় দলের আটজন সদস্য। এঁদের মধ্যে রয়েছেন শ্রেয়স আইয়র শিখর ধাওয়ান এবং রুতুরাজ গায়কোয়াড। এ ছাড়া রিজার্ভে থাকা নবদীপ সাইনিও করোনায় আক্রান্ত।

৩) চেন্নাইয়ান এফসির বিরুদ্ধে দুরন্ত ক‍ামব‍্যাক এসসি ইস্টবেঙ্গলের। বুধবার চেন্নাইয়ানের সঙ্গে ২-২ গোলে ড্র লাল-হলুদের।

৪) শেষ ম্যাচে কলকাতা ডার্বি জিতে উত্তেজনায় ফুটছে এটিকে মোহনবাগান। বুধবার তাদের মুখোমুখি মুম্বই সিটি এফসি। প্রথম সাক্ষাতে মুম্বইয়ের কাছে পাঁচ গোল খেয়েছিল এটিকে মোহনবাগান। মুম্বইয়ের বিরুদ্ধে জিতে প্রথম চারে জায়গা আরও মজবুত করতে চান কোচ জুয়ান ফেরান্দো।

৫) এখনও ভেন্টিলেশনেই আছেন সুরজিৎ সেনগুপ্ত। তবে বুকের এক্স-রে রিপোর্টে মিলল কিছুটা সুস্থতার ইঙ্গিত। ইকোকার্ডিয়োলজি এবং হল্টার মনিটরিং একাধিক বার করা হয়েছে। হৃদরোগ বিশেষজ্ঞ এবং স্নায়ুরোগ বিশেষজ্ঞেরাও দেখছেন প্রাক্তন ফুটবলারকে।

আরও পড়ুন:Breakfast news: ব্রেকফাস্ট নিউজ

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...