Wednesday, June 24, 2026

Metro Rail: মেট্রো লাইনে ফাটল, বন্ধ দমদম-গিরিশ পার্ক মেট্রো পরিষেবা

Date:

Share post:

গিরিশ পার্ক স্টেশনের মেট্রো লাইনে ফাটল। যার জেরে বৃহস্পতিবার সকাল থেকেই ব্যাহত হল মেট্রো চলাচল।শেষ পাওয়া খবরে, দমদম থেকে গিরিশ পার্ক পর্যন্ত মেট্রো চলাচল আপাতত বন্ধ রয়েছে। স্বাভাবিকভাবেই নাকাল নিত্যযাত্রীরা।

আরও পড়ুন:Weather Forecast:উধাও শীতের আমেজ, সরস্বতী পুজোর আগেই বৃষ্টির পূর্বাভাস

বৃহস্পতিবার সকালে গিরিশ পার্কের মেট্রো লাইনে ফাটল লক্ষ্য করেন মেট্রো রেল কর্মীরা। বিপদ এড়াতে সঙ্গে সঙ্গেই লাইন পরীক্ষার কাজ শুরু করেন তাঁরা। ফাটল মেরামতির কাজও শুরু হয়েছে। ফলে সাময়িকভাব বন্ধ রাখা হয়েছে মেট্রো পরিষেবা । যার জেরে অফিস যাত্রীরা চরম ভোগান্তির মুখে পড়েছেন। প্রাথমিক ভাবে তাঁদের অনুমান, তাপমাত্রার তারতম্যের জন্যই লাইনে ফাটল ধরে।

বৃহস্পতিবার সকালে মেট্রো পরিষেবা স্বাভাবিকই ছিল। সকাল ৮.১৫ মিনিট নাগাদ আচমকাই গিরীশপার্ক-শ্যামবাজার স্টেশনের মাঝে ডাউন লাইনে ফাটল দেখা যায়। সঙ্গে সঙ্গে মেট্রো থামিয়ে দেন চালক। যাত্রীদের মেট্রো থেকে নেমে যেতে অনুরোধ করেন। স্টেশনে ঘোষণা হতে থাকে, লাইনে ফাটল ধরা পড়ায় ব্যাহত হয় পরিষেবা। পরে বেলগাছিয়া ও শ্যামবাজারের মাঝে ডাউন লাইনেও সমস্যা দেখা যায়।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...