Saturday, April 4, 2026

ASSAM: নিম্নমুখী করোনার সংক্রমণ, ১৫ ফেব্রুয়ারি থেকেই অসমের স্কুলগুলিতে স্বাভাবিক পঠনপাঠন শুরু হবে

Date:

Share post:

বিশেষ প্রতিনিধি, গুয়াহাটি:

অসমে অনেকটাই নিম্নমুখী করোনার (Coronavirus) দৈনিক সংক্রমণ। সেইসঙ্গেই কমছে সংক্রমণের হার (Positivity Rate)। এই অবস্থায় উত্তর-পূর্ব ভারতের এই রাজ্যে ফের পুরোদমে স্কুল খোলার (Schools Reopen) কথা ভাবা হচ্ছে। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা (Himanta Biswa Sarma) জানিয়েছেন, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ১৫ ফেব্রুয়ারি থেকেই স্কুলগুলিতে সশরীরে স্বাভাবিক পঠনপাঠন শুরু হয়ে যাবে।স্কুলে আসতে পারবে সব বয়সের সমস্ত শ্রেণির ছাত্রছাত্রীরা।এরই পাশাপাশি, নাইট কার্ফুতেও বিধিনিষেধ কিছুটা শিথিল করা হবে বলে জানানো হয়েছে। তবে পুরোটাই নির্ভর করছে অসমের কোভিড গ্রাফের উপর। ধেমাজিতে একটি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, আমাদের রাজ্যে করোনা পরিস্থিতির উপর আমরা সবসময়েই নজর রাখছি। এখন অবস্থার অনেকটাই উন্নতি হয়েছে। এখন রাজ্যের দৈনিক কোভিড সংক্রমণের সংখ্যা প্রায় ২ হাজার। তাই আমরা কিছু ক্ষেত্রে ছাড় দেওয়ার কথা ভাবছি।
মুখ্যমন্ত্রীর আশা, আগামী কিছুদিনের মধ্যেই দৈনিক সংক্রমণের সংখ্যা আরও কমে ১ হাজারের কাছাকাছি হবে। তিনি বলেন, “আগামী কয়েক দিনের মধ্যেই দৈনিক সংক্রমণ আরও কমবে বলে আমরা মনে করছি। দৈনিক সংক্রমণ ১ হাজারের নীচে নামলেই আমরা রাজ্যে নাইট কার্ফুর সময়সীমা খানিকটা কমিয়ে দেব। সেক্ষেত্রে নাইট কার্ফু চালু করা হবে রাত ১১টা থেকে।”
করোনা পরিস্থিতি ধীরে ধীরে আয়ত্তে আসায় অসমে স্কুল চালু করা হয়েছিল। কিন্তু, এরই মধ্যে গোটা দেশের মতো এখানেও ওমিক্রনের দাপট বাড়তে শুরু করে। ফলে গত ২৫ জানুয়ারি থেকে প্রথম শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়ুয়াদের স্কুলে এসে সশরীরে পঠনপাঠন সাময়িক বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে নতুন করে সংক্রমণ না বাড়লে আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে আবার স্কুলমুখী হতে পারবে নিচু ক্লাসের পড়ুয়ারা।
রাজ্যে ইতিমধ্যে কিশোর-কিশোরীদের টিকাকরণের কাজও শুরু করা হয়েছে। তাদের সকলের টিকা দেওয়া হয়ে গেলে সশরীরে পঠনপাঠনের প্রক্রিয়া আরও সহজ হবে বলে মনে করেন মুখ্যমন্ত্রী।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...