Saturday, April 4, 2026

সোনাগাছির ”পাড়ায় শিক্ষালয়’-এ শিক্ষাকতা করবেন, বাগদেবীর আরাধনায় রক্ত দিয়ে শপথ মদনের

Date:

Share post:

কখনও মানবসেবায়, কখনও বিনোদন। কখনও বিতর্কে, কখনও রঙিন। কখনও ওয়েস্টার্ন তো কখনও খাঁটি বাঙালি রূপে ধুতি পাঞ্জাবিতে। ওহ, লাভলি! তিনি এভারগ্রিন, তিনি কালারফুল, তিনি তৃণমূলের (TMC) রঙিন নেতা মদন মিত্র (Madan Mitra) রাজ্যের প্রাক্তন মন্ত্রী, বর্তমান তৃণমূল বিধায়ক।

আর বিধায়ক হিসেবে সর্বদা মানুষের পাশে দাঁড়ানোকেই জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায় ও কর্তব্য বলে মনে করেন। তিনি ডাউন টু আর্থ। তিনি রোজ খবরের শিরোনামে। তিনি কখনও সাংবাদিকদের সঙ্গে তো কখনও নিষিদ্ধ পল্লীর যৌনকর্মীদের পাশে। সোশ্যাল মিডিয়াতেও ভেরি পপুলার সকলের প্রিয় মদনদা।

ফের একবার লাইম লাইটে কামারহাটির বিধায়ক। আগামী, শনিবার সরস্বতী পুজো (Saraswati Puja 2022) । তার আগে রেডলাইট এরিয়া সোনাগাছিতে গিয়ে রক্ত দিয়ে বাগদেবীর বন্দনা করলেন মদন মিত্র (Madan Mitra)। সোনাগাছিতে দিয়ে নিজের রক্ত ফুলে লাগিয়ে তা বীণাপাণির পায়ে নিবেদন করেন তৃণমূল (TMC) বিধায়ক।

ঘরে ঘরে পৌঁছে যাক বিদ্যা। বাগদেবীর সামনে মদনের শপথ , নিষিদ্ধ পল্লীতে ”পাড়ায় শিক্ষালয়’-এ শিক্ষাকতা করবেন তিনি। বিজেপির কোনও অভিযোগের পরোয়া না করে সোনাগাছিতে যৌনপল্লীর শিশুদের এক ঘন্টা পড়াবেন তিনি। তাই পদ্ম নয়, রক্ত দিয়ে বাগদেবীর আরাধনা করলেন চির রঙিন মদন মিত্র।

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...